২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটিং পরামর্শক নিয়োগ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ

পাকিস্তানের বিপক্ষে ঘরোয়া সিরিজকে সামনে রেখে সাবেক ব্যাটসম্যান ডেসমন্ড হ্যানেসকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। প্রধান কোচ ওটিস গিবসনের সরকারী হিসেবে তিনি কাজ করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2011, 06:54 AM

Updated : 24 Aug 2022, 02:54 PM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের বিপক্ষে ঘরোয়া সিরিজকে সামনে রেখে সাবেক ব্যাটসম্যান ডেসমন্ড হ্যানেসকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। প্রধান কোচ ওটিস গিবসনের সরকারী হিসেবে তিনি কাজ করবেন। সিরিজে একটি টোয়েন্টি-টোয়েন্টি, পাঁচটি একদিনের ও দুটি টেস্ট ম্যাচ খেলা হবে। ২১ এপ্রিল টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে। এই সময়ের মধ্যে একজন স্থায়ী ব্যাটিং কোচ খুঁজে বের করবে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের বর্বাডোজ ক্যাম্পে কাজ করা হ্যানেস বলেন, "আমি সবসময়ই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে চেয়েছি এবং আমার পক্ষে সম্ভ্যাব্য সবধরণের সাহায্য করতে চেয়েছি।" তিনি আরো বলেন, এটা তরুণ খেলোয়াড়দের উন্নতিতে সাহায্য করার একটা সুযোগ। আমি চাই তারা আরো উন্নতি করুক ও আমাদের ক্রিকেটের সোনালী দিন আবার ফিরিয়ে আনুক। প্রথম দুটি একদিনের ম্যাচে দলে নেই ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ ব্যাটসম্যান ক্রিস গেইল, রামনরেশ সারওয়ান ও শিবনারায়ন চন্দরপল। তাদের বদলে দলে জায়গা পেয়েছেন লেন্ডল সিমন্স ও ক্রিক এডওয়ার্ড। ২২ বছর বয়সী ড্যারেন ব্রাভোও দলে ফিরেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১২০২ ঘ.