২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেকানের বিপক্ষে পাঞ্জাবের জয়

ডেকান চার্জার্সের বিপক্ষে ৮ উইকেটে জিতেছে কিংস ইলেভেন পাঞ্জাব। তখনো হাতে ছিল ১৪ বল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2011, 03:19 PM

Updated : 24 Aug 2022, 02:53 PM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডেকান চার্জার্সের বিপক্ষে ৮ উইকেটে জিতেছে কিংস ইলেভেন পাঞ্জাব। তখনো হাতে ছিল ১৪ বল। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম খেলায় রান তাড়া করতে গিয়ে পল ভালথাটি ও অ্যাডাম গিলক্রিস্টের অর্ধ শতকের সুবাদে ১৭ ওভার ৪ বলে ২ উইকেটে জয়ের লক্ষ্য ১৬৬ রানে পৌঁছে যায় পাঞ্জাব। এর আগে টস জিতে পাঞ্জাব ব্যাট করতে পাঠায় ডেকানকে। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৫ রান করে দলটি। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে গিলক্রিস্ট ও ভালথাটি উদ্বোধনী জুটিতে ১৩৬ রান তুলে পাঞ্জাবকে নিয়ে যান জয়ের একেবারে কাছাকাছি। ৪৬ বলে ৬১ রান করেন গিলক্রিস্ট। তিনি তার ইনিংসটি সাজান ৫টি চার ও ৩টি ছক্কা দিয়ে। দলীয় ১৫১ রানের মাথায় ভালথাটি যখন বিদায় নেন, জয় তখন চলে এসেছে পাঞ্জাবের হাতের মুঠোয়। অভিষেক নায়ার ১৩ ও দিনেশ কার্তিক ৩ রান করে দলকে এনে দেন সহজ জয়। ডেকানের বোলারদের মধ্যে অমিত মিশ্র ২ উইকেট নেন ২৮ রানে। এর আগে ব্যাট করতে নেমে ডেকানের পক্ষে সবচেয়ে বেশি ৪৫ রান করেন শেখর ধাওয়ান। এছাড়া অধিনায়ক কুমার সাঙ্গাকারা ৩৫ ও ড্যানিয়েল ক্রিশ্চিয়ান করেন ৩০। পাঞ্জাবের পক্ষে ভালথাটি ৪ উইকেট নেন ২৯ রানে। ৩৩ রানে ২ উইকেট নেন রায়ান ম্যাকলারেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২৩৫৭ ঘ.