ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গৌতম গম্ভির ও জ্যাক ক্যালিসের অর্ধশতকের ওপর ভর করে কলকতা নাইট রাইডার্স ৯ উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালসকে। তখনো হাতে ছিল ৯ বল।
জয়পুরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১২তম খেলায় রান তাড়া করতে গিয়ে ১৮ ওভার ৩ বলে ১ উইকেটে জয়ের লক্ষ্য ১৬০ রানে পৌঁছে যায় কলকাতা।
এর আগে টস জিতে রাজস্থানকে ব্যাট করতে পাঠায় কলকতা। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৫৯ রান করে দলটি।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় কলকাতা। দলীয় ৮ রানের মাথায় মানবিন্দর বিসলা (১) রান আউট হয়ে ফিরে যান সাজঘরে।
তবে এরপর আর ফিরে তাকাতে হয়নি কলকাতাকে। ক্যালিস ও অধিনায়ক গম্ভির দলকে পৌঁছে দেন জয়ের ঠিকানায়।
শেষ পর্যন্ত ক্যালিস ৮০ ও গম্ভির ৭৫ রানে অপরাজিত থাকেন। ক্যালিস তার ৬৫ বলের ইনিংসটি সাজান ৭টি চার ও ২টি ছক্কা দিয়ে। আর গম্ভিরের ৪৪ বলের ইনিংসে রয়েছে ১১টি চার ও একটি ছক্কা।
রাজস্থানের সাত বোলার বল করলেও সফলতার মুখ দেখেননি কেউ।
এর আগে রাজস্থানের পক্ষে রাহুল দ্রাবিড় ৩৫, অশোক মেনারিয়া ২৭ ও শেন ওয়াটসন ২২ রান করেন। এছাড়া রস টেলর করেন অপরাজিত ৩৫।
কলকাতার পক্ষে দুটো করে উইকেট নেন ইউসুফ পাঠান ও সাকিব আল হাসান । এ জন্য ইউসুফের খরচ হয় ৪ রান। সাকিব দেন ৩১।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২০০৭ ঘ.
bdnews24