২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাঙ্গালোরের বিপক্ষে ডেকানের জয়

রয়্যাল চেলেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৩৩ রানে হারিয়েছে ডেকান চার্জার্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2011, 04:06 PM

Updated : 24 Aug 2022, 02:53 PM

ব্যাঙ্গালোরের বিপক্ষে ডেকানের জয় ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রয়্যাল চেলেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৩৩ রানে হারিয়েছে ডেকান চার্জার্স। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃহস্পতিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম খেলায় রান তাড়া করতে গিয়ে বিরাট কোহলির অর্ধশতকের পরও ৯ উইকেটে ১৪২ রানে থেমে যায় ব্যাঙ্গালোরের পালা। এর আগে টস জিতে ব্যাঙ্গালোর ব্যাট করতে পাঠায় ডেকানকে। নির্ধারিত ২০ ওভারে ভারত চিপলির অর্ধশতকের সুবাদে ৫ উইকেটে ১৭৫ রান করে দলটি। জয়ের লক্ষে ব্যাট করতে নেমে কখনোই পাল্লা দিয়ে রান তুলতে পারেনি ব্যাঙ্গালোর। বরং ৫৬ রানের মধ্যে ৫ উইকেট হারালে পথ হারিয়ে বসে দলটি। এ অবস্থায় হাল ধরে কোহলি অর্ধশতক হাঁকালেও পথে ফিরতে পারেনি ব্যাঙ্গালোর। কোহলি ৫১ বলে করেন ৭১ রান। তিনি তার ইনিংসটি সাজান ৫ চার ও ৩ ছক্কা দিয়ে। এছাড়া চেতেশ্বর পুজারা ২৫ ও মায়াঙ্ক আগারওয়াল ১৬ রান করেন। আর অন্য ব্যাটসম্যানদের কেউ দুই অঙ্কের ঘরে পা রাখতে পারেননি। ডেকানের বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নেন ডেল স্টেইন ও মানপ্রিত গনি। এ জন্য স্টেইনের খরচ হয় ২৪ রান। গনি দেন ৩১। প্রথমে ব্যাট করতে নেমে ২০ রানের মাথায় উদ্বোধনী ব্যাটসম্যান শেখর ধাওয়ান ফিরে গেলেও রানের চাকা থামেনি ডেকানের। বরং পরের ব্যাটসম্যানরা রান তুলতে থাকেন আরো দ্রুত। দলের পক্ষে ভারত চিপলি হার না মানা ৬১ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন। তার ৩৫ বলের ইনিংসে চার রয়েছে ৫টি ও ছক্কা ৩টি। এছাড়া সানি সোহাল ৩৮ ও অধিনায়ক কুমার সাঙ্গাকারা ৩৬ রান করেন। ব্যাঙ্গালোরের বোলারদের মধ্যে জহির খান ৩ উইকেট নেন ৩২ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২২৫৮ ঘ.