২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'আইপিএল'র পথ ধরতে চায় পাকিস্তানও

আন্তর্জাতিক ক্রিকেটকে দেশে ফিরিয়ে আনতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মতো একটি প্রতিযোগিতা আয়োজনের কথা ভাবছে পাকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2011, 09:41 AM

Updated : 24 Aug 2022, 02:53 PM

ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রিকেটকে দেশে ফিরিয়ে আনতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মতো একটি প্রতিযোগিতা আয়োজনের কথা ভাবছে পাকিস্তান। যদিও নিরাপত্তা নিয়ে আতঙ্ক এখনো পাকিস্তানে রয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ঘরোয়া ক্রিকেট বিষয়ক মহাব্যবস্থাপক সুলতান রানা বলেন, "টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে হয়তো পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনা সম্ভব।" তিনি আরো বলেন, "পিসিবি'র আগামী বৈঠকে আইপিএলের মতো একটি লিগ আয়োজনের ব্যাপারে আমরা আলোচনা করবো।" পাকপ্যাশনডটনেটক্রিকেটে রানা বলেন, বিদেশি খেলোয়াড়রা পাকিস্তানে খেলতে রাজি না হলে পিসিবি দুবাইতে প্রতিযোগিতা আয়োজন করতে পারে। লাহোরে শ্রীলঙ্কা দলের গাড়ি বহরের ওপর সন্ত্রাসী হামলার পর বিদেশি দলগুলো পাকিস্তানে খেলতে রাজি হচ্ছে না। ওই হামলায় আটজন নিহত হয়। এছাড়া শ্রীলঙ্কার সাতজন খেলোয়াড় ও দলটির সহকারী কোচ আহত হন। রানা মনে করেন, সবকিছুর আগে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে তুলতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৫৩২ ঘ.