২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজস্থানের কাছে দিল্লির হার

ইন্ডিয়ান ক্রিকেট লিগের সপ্তম খেলায় দিল্লি ডেয়ারডেভিলসকে ৬ উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালস। তখনও হাতে ছিলো ৯ বল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2011, 12:39 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্ডিয়ান ক্রিকেট লিগের সপ্তম খেলায় দিল্লি ডেয়ারডেভিলসকে ৬ উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালস। তখনও হাতে ছিলো ৯ বল। টস জিতে ব্যাট করতে নেমে ভেনুগোপাল রাও ও ডেভিড ওয়ার্নারের অর্ধশতকের সুবাদে ৬ উইকেট হারিয়ে ১৫১ রান করে দিল্লি ডেয়ারডেভিলস। জবাবে ব্যাট করতে নেমে করতে নেমে ১৮ ওভার ৩ বলে ৪ উইকেটে জয়ের লক্ষ্য ১৫২ রানে পৌঁছে যায় রাজস্থান। লক্ষ্য তাড়া করতে নেমে দ্রাবিড়ের ঝড়ো ব্যাটিংয়ে ভালো সূচনা করে রাজস্থান। অষ্টম ওভারে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে দ্রাবিড় করেন ৩৮ রান। তখন দলের রান ছিলো ৬১। তিনি তার ৩১ বলের ইনিংসটি সাজান ৬টি চার ও ১টি ছয় দিয়ে। দ্রাবিড় ফিরে গেলেও অন্যপ্রান্তে অচিল ছিলেন জোহান বোথা। শেষ পর্যন্ত ৩৯ রানে অপরাজিত ছিলেন তিনি। তার ৩২ বলের ইনিংসে মারেন ৪টি চার। ৬ নম্বর ব্যাটসম্যান রস টেলর অপরাজিত ছিলেন ১৮ রানে। তিনি তার ১০ বলের ইনিংসে একটি চার ও একটি ছক্কা হাঁকান। এ ছাড়া অশোক মেনারিয়া ২২ ও অজিঙ্কিয়া রাহানে ১৮ রান করেন। দিল্লির পক্ষে চার জন বোলার একটি করে উইকেট নেন। এর আগে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দিল্লি এক পর্যায়ে ৩৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে। সেখান থেকে দলকে টেনে তোলেন রাও ও ওয়ার্নার। পঞ্চম উইকেটে এ দুজন ৮৩ রান যোগ করেন। দলীয় ১১৯ রানে ওয়ার্নার (৫৪) শন টেইটের শিকারে পরিণত হয়ে সাজঘরে ফিরে গেলেও অবিচল ছিলেন রাও। ওয়ার্নার তার ৪৪ বলের ইনিংসে ৬টি চার ও ১টি ছয় মারেন। ১৯তম ওভারে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে রাও (৬০) বিদায় নেয়ার সময় দিল্লির রান ছিলো ১৩৯। রাও তার ৪০ বলের ইনিংস সাজান ৪টি চার ও ৪টি ছয় দিয়ে। সেখান থেকে দলকে ১৫১ রান পর্যন্ত নিয়ে যান ইরফান পাঠান ও ভ্যান ডার মরউই। শেষ পর্যন্ত ইরফান ৯ ও মারউই ২ রানে অপরাজিত ছিলেন। রাজস্থানের পক্ষে অধিনায়ক শেন ওয়ার্ন ও টেইট ২টি করে উইকেট নেন। এর জন্য ওয়ার্ন দেন ১৭ রান। টেইট ৪০। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৯৫৮ ঘ.