২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রকিবুলের নেতৃত্বে বিসিবি একাদশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য রকিবুল হাসানের নেতৃত্বে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2011, 04:05 PM

Updated : 24 Aug 2022, 02:49 PM

ঢাকা, এপ্রিল ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য রকিবুল হাসানের নেতৃত্বে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৭ এপ্রিল ফতুল্লার খান সাহেব উসমান আলী স্টেডিয়ামে অস্ট্রেলিয়া বিসিবি একাদশের বিপক্ষে নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে। বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের একদিনের সিরিজ খেলতে সোমবার ঢাকায় এসেছে অস্ট্রেলিয়া দল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ হবে ৯ এপ্রিল। একই মাঠে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ১১ ও ১৩ এপ্রিল। শেষেরটি হবে দিন-রাতের। মঙ্গলবার ঘোষিত বিসিবি একাদশে জায়গা পেয়েছেন জাতীয় দলে ডাক পাওয়া অলক কাপালী ও শুভগত হোম চৌধুরী। দলে আছেন জাতীয় দলের স্ট্যান্ডবাই নাজমুল হোসেন। দল: রকিবুল হাসান (অধিনায়ক), মাইশুকুর রহমান, রনি তালুকদার, মোহাম্মদ মিথুন, ফরহাদ হোসেন, অলক কাপালী, মার্শাল আইউব, শুভগত হোম চৌধুরী, মাহমুদুল হাসান, সাব্বির রহমান, ফরহাদ রেজা, নাজমুল হোসেন, মাহবুবুল আলম ও শুভাশীষ রায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১৫৭ ঘ.