২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী দুই বিশ্বকাপে ১০ দল

আগামী দুই বিশ্বকাপে ১০ দল অংশ নেবে বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2011, 05:18 PM

Updated : 24 Aug 2022, 02:49 PM

ঢাকা, এপ্রিল ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী দুই বিশ্বকাপে ১০ দল অংশ নেবে বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সোমবার আইসিসির প্রধান নির্বাহী হারুণ লরগাত আভাস দিয়েছেন, ১৯৯২ সালে 'ফরম্যাট' ফিরিয়ে আনা হতে পারে। এতে অংশ নেয়া সব দল একে অপরের বিপক্ষে খেলার সুযোগ পাবে। শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে। ২০১৫ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে এবং ২০১৯ সালে ইংল্যান্ডে বসবে বিশ্বকাপ আসর। লরগাত বলেছেন, "আমরা বিশ্বকাপের ফরম্যাট নিয়ে ভাবছি। ১৯৯২ সালের বিশ্বকাপ ছিলো ১০ দলের (আসলে নয় দলের), ওই ফরম্যাটে ফিরে যাওয়ার একটা ভালো সম্ভাবনা আছে।" লরগাত বলেছেন, "আমরা বিশ্বকাপকে আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে চাই। এটাই ১০ দলের বিশ্বকাপের একমাত্র কারণ নয়। আমরা মনে করি ৫০ ওভারের বিশ্বকাপে ১০ দলই সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।" সদ্য সমাপ্ত বিশ্বকাপ ক্রিকেটের দশম আসরে ১৪টি দল দু গ্র"পে ভাগ হয়ে অংশ নেয়। দুই গ্র"প থেকে সেরা চারটি করে দল খেলে কোয়ার্টার ফাইনালে। আইসিসির এ সিদ্ধান্তের ফলে আয়ারল্যান্ডের মতো দলগুলোর আগামী বিশ্বকাপে অংশ নেয়ার পথ বন্ধ হয়ে গেল। অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিসর বড় করছে আইসিসি। এতে অংশ নেবে ১৬টি দল। সে কারণে ৬টি সহযোগী দেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। প্রতি দুবছরে সহযোগী দেশগুলো একটি করে বড় আসরে খেলার সুযোগ পাবে। তবে ওই আসরের পারফর্ম্যান্স পরের বিশ্বকাপের (৫০ ওভারের) জন্য বিবেচনায় আনা হবে না। ২০১৯ সালের বিশ্বকাপে একটি বাছাই পর্ব থাকছে। তবে তার প্রকৃতি কেমন হবে তা এখনো ঠিক হয়নি। র‌্যাঙ্কিংয়ের শেষ দল দুটিকে বাছাই পর্বে ঠেলে দেয়ার সম্ভাবনা রয়েছে। এই বিশ্বকাপ শেষে ওডিআইলিগ চালু হওয়ায় বাছাই পর্ব সহজ হয়ে যাবে। লিগে রেলিগেশন যেমন থাকছে তেমনি উপরে উঠারও সুযোগ থাকছে। এদিকে আইসিসির এই সিদ্ধান্তের সমালোচনা করে আসছে সহযোগী দেশগুলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২৫৯ ঘ.