ঢাকা, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চোটের কারণে ভারতের বিপক্ষে শনিবারের ফাইনালে মাঠে নামা হচ্ছে না শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসের। নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে খেলার সময় ডান পায়ের উরুতে চোট পান তিনি।
ওই ম্যাচে শ্রীলঙ্কার জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ম্যাথিউস।
ম্যাথিউসের বদলে মাঠে নামবেন স্পিনার সুরজ রনদ্বিপ। শুক্রবার এক বিবৃতিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এ তথ্য জানায়।
তবে মুত্তিয়া মুরালিধরনের খেলার ব্যাপারে এখনও আশাবাদী ১৯৯৬ বিশ্বচ্যাম্পিয়নরা।
টেস্ট ও একদিনের ক্রিকেটে সর্বোচ্চ উইকেট পাওয়া মুরালি আগেই জানিয়েছেন বিশ্বকাপের পর তিনি শুধু টোয়েন্টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০১৩ ঘ.
bdnews24