২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভাস, রনদিভকে ডেকেছে শ্রীলঙ্কা

বিশ্বকাপে স্ট্যান্ডবাই থাকা চামিন্দা ভাস ও সুরাজ রনদিভ ডাক পেয়েছেন শ্রীলঙ্কা দলে। মুত্তিয়া মুরালিধরন ও অ্যাঞ্জেলো ম্যাথিউসের চোটের কারণে সতর্কতা হিসেবে ডাক পড়েছে তাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2011, 10:39 AM

Updated : 24 Aug 2022, 02:48 PM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপে স্ট্যান্ডবাই থাকা চামিন্দা ভাস ও সুরাজ রনদিভ ডাক পেয়েছেন শ্রীলঙ্কা দলে। মুত্তিয়া মুরালিধরন ও অ্যাঞ্জেলো ম্যাথিউসের চোটের কারণে সতর্কতা হিসেবে ডাক পড়েছে তাদের। বৃহস্পতিবার সকালে মুম্বাইয়ে দলের সঙ্গে তাদের যোগ দেয়ার কথা রয়েছে। জরুরি প্রয়োজনে যে কোনো সময় খেলোয়াড় বদলের সুযোগ থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। একাধিক চোট নিয়ে বিশ্বকাপে খেলছেন মুরালিধরন। খেলছেন শরীরের বিভিন্ন অংশে ব্যথা নিয়ে। নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে অনেকটাই অনিশ্চিত ছিলেন। তারপরেও খেলেছেন। তবে খেলার মতো সম্পূর্ণ সুস্থ এখনো নন। শ্রীলঙ্কার কোচ ট্রেভর বেলিস অবশ্য ফাইনালে মুরালিধরনের খেলার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী। "মুরালির খেলার সম্ভাবনাই বেশি। এমনকি সেমিফাইনালে ১০ ওভার বলও করেছেন।" এসময় সম্পূর্ণ ফিট না হলেও মুরালি ফাইনালে খেলতে পারেন বলে তিনি আভাস দিয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা প্রথম সেমিফাইনালে চোট পেয়েছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার ম্যাথিউস। তবে ফিল্ডিংয়ের সময় চোট পাওয়ার পরেও রানার নিয়ে খেলেছেন দারুণ এক ইনিংস। তার বিকল্প ভাবা হচ্ছে বাঁহাতি পেসার ভাসকে। ২০০৯ সালের জুলাইয়ে শেষবার খেলেছিলেন আন্তর্জাতিক ক্রিকেট। ২০০৮ সালের আগস্টের পর জাতীয় দলের হয়ে একদিনের ম্যাচ খেলেন নি। অন্যদিকে অফস্পিনার রনদিভ শ্রীলঙ্কা দলের নিয়মিত সদস্য। অজন্তা মেন্ডিস ও রঙ্গনা হেরাথের কারণে বাদ পড়েন বিশ্বকাপ দল থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৬৩৬ ঘ.