ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের ম্যাচের 'হোম সিরিজে'র জন্য ১৪ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সিরিজে ৩টি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।
দলে ফিরেছেন মাশরাফি বিন মর্তুজা ও অলক কাপালী।
হাঁটুর চোটের কারণে বিশ্বকাপ দলে না থাকা মাশরাফি শেষ একদিনের ম্যাচ খেলেছিলেন ২০১০ সালের ১২ ডিসেম্বর, জিম্বাবুয়ের বিপক্ষে। অন্যদিকে ২০০৮ সালের ৬ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষেই নিজের শেষ একদিনের ম্যাচ খেলেছিলেন কাপালী।
বাদ পড়েছেন মোহাম্মদ আশরাফুল, জুনায়েদ সিদ্দিক, নাঈম ইসলাম ও নাজমুল হোসেনকে। অবশ্য নাজমুলকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে।
দলে নতুন মুখ শুভগত হোম চৌধুরী।
মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সিরিজের প্রস্তুতি ক্যাম্প।
আগামী ৪ এপ্রিল অস্ট্রেলিয়ার ঢাকায় আসার কথা রযেছে।
৭ এপ্রিল অংশ নেবে একমাত্র প্রস্তুতি ম্যাচে। খেলাটি অনুষ্ঠিত হবে ফতুল্লার খান সাহেব উসমান আলী স্টেডিয়ামে।
৯, ১১ ও ১৩ এপ্রিল মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে খেলা ৩টি। এর মধ্যে শেষেরটি হবে দিবা-রাত্রির।
১৪ তারিখ অস্ট্রেলিয়ার দেশে ফেরার কথা রয়েছে।
দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), শুভগত হোম চৌধুরি, ইমরুল কায়েস, অলক কাপালী, রকিবুল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্ল
bdnews24