ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিপক্ষ হিসেবে ইংল্যান্ডকে একেবারেই সহজ বলা যাবে না। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে তারা কোয়ার্টার ফাইনালে এসেছে, তাই তারা ছেড়ে কথা বলবে না শ্রীলঙ্কাকে। তবে শেষ কোয়ার্টার ফাইনালটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও স্পিনারদের কারণে শ্রীলঙ্কা কিছুটা এগিয়ে থাকবে বলে আমার অভিমত।
মুত্তিয়া মুরালিধরন, অজন্তা মেন্ডিস ও রঙ্গনা হেরাথের মতো বোলার শ্রীলঙ্কা দলে রয়েছেন, যা অন্য অনেক দলের চেয়ে এগিয়ে দেয় তাদের। তাই শ্রীলঙ্কা যদি আগে ব্যাটিংয়ে নেমে ২৭০-৮০ রান করে, তাহলে সেমিফাইনালে তারাই যাবে বলে আমার মনে হয়। এ পুঁজি নিয়ে শ্রীলঙ্কা জেতার ক্ষমতা রাখে।
শ্রীলঙ্কার ব্যাটিং লাইনও যথেষ্টই শক্তিশালী, তা বলার অপেক্ষা রাখে না। কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, তিলকরতে
bdnews24