২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্র্যান্ড কুইজঅস্ট্রেলিয়ার হারের দিনের তিন বিজয়ী

২৪ মার্চ কোয়ার্টার ফাইনালে হেরে গিয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিলেও আবুল ইউসুফ, মুক্তাদির হোসাইন ও স্বপন কুমার মুখার্জির জন্য আনন্দের উপলক্ষ হয়েই এসেছিল দিনটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2011, 06:33 PM

Updated : 24 Aug 2022, 02:45 PM

ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৪ মার্চ কোয়ার্টার ফাইনালে হেরে গিয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিলেও আবুল ইউসুফ, মুক্তাদির হোসাইন ও স্বপন কুমার মুখার্জির জন্য আনন্দের উপলক্ষ হয়েই এসেছিল দিনটি। বিশ্বকাপ উপলক্ষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ২৪ মার্চের কুইজে অংশ নিয়ে তারাই জিতে নিয়েছেন তিনটি পুরস্কার। বেসরকারি সংস্থার কর্মী আবুল ইউসুফ প্রথম পুরস্কার হিসেবে জিতে নিয়েছেন প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দুজনের খাবার। দ্বিতীয় পুরস্কার জয় করে টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ছাত্র মুক্তাদির পাচ্ছেন এডিএনের সৌজন্যে একটি প্রিন্টার ও সিটিসেলের সৌজন্যে জুম আল্ট্রা মোডেম। আর অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা স্বপন কুমার মুখার্জি তৃতীয় পুরস্কার হিসেবে পাচ্ছেন সিটিসেলের সৌজন্যে দুটি জুম আল্ট্রা মোডেম। বিশ্বকাপ ক্রিকেটের পুরো সময় জুড়েই চলবে এই কুইজ প্রতিযোগিতা। বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান এ প্রতিযোগিতা আয়োজনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সহযোগিতা দিচ্ছে। গ্র্যান্ড কুইজ প্রতিযোগিতায় প্রতিদিনের প্রশ্ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রচ্ছদপৃষ্ঠা এবং বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে করা বিশেষ ওয়েবসাইটে (http://cricket.bdnews24.com) পাওয়া যাচ্ছে। প্রতিদিনের জন্য থাকছে একটি করে নতুন প্রশ্ন। উত্তর দিতে বিডিএনএ/বি/সি/ডি টাইপ করে ৪৬৩৬ নম্বরে পাঠিয়ে দিতে হবে। http://cricket.bdnews24.com থেকে প্রতিযোগিতার বিস্তারিত তথ্য জানা যাবে। সেইসঙ্গে এই ওয়েবসাইটে রয়েছে ক্রিকেটের সা