২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের 'বাংলাদেশ পর্ব' শেষ হলো

বিশ্বকাপ শেষ না হলেও স্বাগতিক হিসেবে বাংলাদেশের বিশ্বকাপ শুক্রবার শেষ হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2011, 05:34 PM

Updated : 24 Aug 2022, 02:45 PM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ শেষ না হলেও স্বাগতিক হিসেবে বাংলাদেশের বিশ্বকাপ শুক্রবার শেষ হলো। বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বেকাপের প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছিল। শুক্রবার তৃতীয় কোয়ার্টার ফাইনাল শেষে মিরপুরে শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে আতশবাজির ঝলকানির মধ্য দিয়ে ক্রিকেট বিশ্বকাপের বাংলাদেশ পর্বেরও পর্দা নামলো। খেলা শেষ হওয়ার পরপরই স্টেডিয়ামে শুরু হয় আশতবাজির 'উৎসব'। চলে প্রায় পাঁচ মিনিট ধরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও খেলার শেষ অংশটি মাঠে বসে উপভোগ করেন। দর্শকরাও এদিন আনন্দ করেছেন নিজেদের মতো করে। স্টেডিয়ামে কোনো নির্দিষ্ট দলের সমর্থকদের প্রাধান্য দেখা যায়নি। বরং ভালো ক্রিকেটের সমর্থকই দেখা গেলো বেশি। চার-ছয়ের পিটুনিতে দর্শকরা যেমন আনন্দে মাতোয়ারা হয়েছেন, তেমনি হাততালিতে স্টেডিয়াম ফেটে পড়েছে উইকেট পড়লেও। এভাবেই বাংলাদেশের দর্শক-সমর্থকরা জানালেন, ক্রিকেটকে তারা সত্যিই ভালোবাসেন। ১৭ ফেব্র"য়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বকাপ ২০১১-এর যাত্রা শুরু হয়। ১৯ ফেব্র"য়ারির উদ্বোধনী ম্যাচও হয় বাংলাদেশে। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে ওই ম্যাচে মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ ও ভারত। ওই ম্যাচ ছাড়াও গ্র"প পর্বের আরো পাঁচটি খেলা বাংলাদেশে হয়। এর মধ্যে দুটি হয় চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে। গ্র"প পর্বের ছয়টি ম্যাচ ছাড়াও কোয়ার্টার ফাইনালের দুটি খেলা বাংলাদেশে হয়েছে। বিশ্বকাপ উপলক্ষে ঢাকা ও চট্টগ্রাম নগরীকে সাজানো হয়েছিলো বর্ণাঢ্য সাজে। নিরাপত্তা ব্যবস্থাও ছিলো অত্যন্ত কঠোর। এবারের বিশ্বকাপে গ্র"প পর্বের তিনটি ম্যাচে জিতেছে বাংলাদেশ (আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও ইংল্যান্ড)। বাকি তিনটি খেলার মধ্যে দুটিতে অত্যন্ত বাজেভাবে হেরেছে টাইগাররা। ফলে ওয়েস্ট ইন্ডিজের সমান পয়েন্ট নিয়েও রান রেটে পিছিয়ে পড়ায় বাংলাদেশের কোয়ার্টার ফাইনালের স্বপ্ন শেষ পর্যন্ত স্বপ্নই থেকে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/জেকে/২২৫২ ঘ.