২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধীর গতির বলই জহিরের মূল অস্ত্র

আকস্মিক ধীর গতির বলই ভারতীয় পেসার জহির খানের মূল অস্ত্র হয়ে উঠেছে। এতে ব্যাটসম্যানরা বিভ্রান্ত হচ্ছে বলে মনে করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2011, 11:33 AM

Updated : 24 Aug 2022, 02:45 PM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আকস্মিক ধীর গতির বলই ভারতীয় পেসার জহির খানের মূল অস্ত্র হয়ে উঠেছে। এতে ব্যাটসম্যানরা বিভ্রান্ত হচ্ছে বলে মনে করেন তিনি। বিশ্বকাপের শেষ আটের লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের জয়ের অন্যতম রূপকার জহির খান এই ধীর গতির বল করেই তুলে নেন দুই উইকেট। এ জন্য ১০ ওভারে ৫৩ রান দেন তিনি। প্রথমে ফেরান মাইক হাসিকে। তার ধীর গতির বলটি বুঝতেই পারেননি বাঁ-হাতি এই ব্যাটসম্যান। বল তার ব্যাটকে ফাঁকি দিয়ে আঘাত হানে স্ট্যাম্পে। এরপর ৪২তম ওভারে ঠিক একইভাবে বল করে বিভ্রান্ত করেন ক্যামেরন হোয়াইটকে। তিনিও বুঝতে পারেননি বলটি। আলতো করে ফিরতি ক্যাচ দেন জহিরকেই। খেলা শেষে সাংবাদিকদের তিনি হাসতে হাসতে বলেন, "আমি যেভাবে চাচ্ছি সেভাবেই সবকিছু এগোচ্ছে।" বিশ্বকাপে ৭ খেলায় ১৭ উইকেট নিয়েছেন তিনি। ধীর গতির বল সম্পর্কে তিনি বলেন, "এই ধরনের বলেই আমি সাফল্য পাচ্ছি।" বিশ্বকাপের সেমিফাইনালে ভারত খেলাবে পাকিস্তানের সঙ্গে। খেলা হবে ৩০ মার্চ মোহালিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৭২৯ ঘ.