২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বলে উঠার আশায় পন্টিং

এবারের বিশ্বকাপে একবারের জন্যও হেসে ওঠেনি তার ব্যাট। তবে ভারতের বিপক্ষে শেষ আটের লড়াইয়ে ব্যাট হাতে জ্বলে ওঠার আশা করছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2011, 06:57 AM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এবারের বিশ্বকাপে একবারের জন্যও হেসে ওঠেনি তার ব্যাট। তবে ভারতের বিপক্ষে শেষ আটের লড়াইয়ে ব্যাট হাতে জ্বলে ওঠার আশা করছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দলপতির ব্যাটিং গড় মাত্র ২০ দশমিক ৪। পাকিস্তানের বিপক্ষে গ্র"প পর্বের শেষ খেলায় ৪ উইকেটে হারার কিছুটা দায় তার নিজেরও। সেই খেলায় ১৯ রান করেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারীর জন্য এবারের বিশ্বকাপ তাই হতাশা ছাড়া আর কিছুই নয়। সিডনি মর্নিং হেরাল্ডের সঙ্গে এক সাক্ষাৎকারে সেই হতাশাই ফুটে উঠেছে পন্টিংয়ের কণ্ঠে, "প্রথম খেলায় রান-আউট হলাম। দ্বিতীয় খেলায় হলাম স্ট্যাম্পিংয়ের শিকার। আর শেষ খেলায় তো (পাকিস্তানের বিপক্ষে) উইকেটরক্ষকের হাতেই বল তুলে দিয়েছি।" এরপরই আশার বাণী শুনিয়েছেন পন্টিং, "জানি, কোনো কিছুই আমার পক্ষে যাচ্ছে না। সচরাচর বিশ্বকাপে যেমনটা খেলি, তেমনটা খেলতে পারছি না এবার। কিন্তু বড় খেলাগুলো শুরু হতে যাচ্ছে এবং ভারতের বিপক্ষে শেষ আটের লড়াইয়ে নিশ্চয় আমার ব্যাট জ্বলে উঠবে।" বিশ্বকাপে চারটি শতক রয়েছে তার। ২৪ মার্চ শেষ আটের লড়াইয়ে আহমেদাবাদে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এমআই/টিআর/১৬২২ ঘ.