ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিউজিল্যান্ডের ফাস্ট বোলার হ্যামিশ বেনেটের জায়গায় খেলবেন ড্যারেল টাফি। পায়ে চোট পাওয়ায় বিশ্বকাপ ক্রিকেটে দর্শক হয়ে গেছেন তিনি।
কাইল মিলস আহত হওয়ার পর নিউজিল্যান্ডের ১৫ সদস্যের দলে ডাকা হয় টাফিকে।
মুম্বাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে খেলার সময় চোট পান বেনেট। ৪ ওভার ১ বল করার পর গোড়ালিতে চোট পাওয়ায় মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি।
এবারের বিশ্বকাপে চারটি ম্যাচ খেলেছেন বেনেট। উইকেট পান ৬টি। এর মধ্যে কেনিয়ার বিপক্ষে নিউজিল্যান্ডের প্রথম খেলায় চার উইকেট নেন তিনি।
চোট সমস্যা যেন পিছু ছাড়ছে না নিউজিল্যান্ডের। মিলসকে দিয়ে শুরু। এরপর অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। সর্বশেষ তাদের তালিকায় নাম লেখালেন বেনেট।
৯৪টি একদিনের আন্তর্জাতিক খেলায় উইকেট নিয়েছেন ১১০টি। টাফি শুক্রবার ভারতে পৌঁছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯৫৫ ঘ.
bdnews24