২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্র্যান্ড কুইজ পুরস্কারে নতুন তিন মুখ

বিশ্বকাপ ক্রিকেট নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গ্র্যান্ড কুইজে এবার তিন নতুন মুখ পুরস্কার জিতেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2011, 04:41 PM

Updated : 24 Aug 2022, 02:43 PM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ক্রিকেট নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গ্র্যান্ড কুইজে এবার তিন নতুন মুখ পুরস্কার জিতেছেন। ১৮ মার্চের কুইজের সঠিক উত্তর সবচেয়ে বেশিবার এসএমএস করে প্রথম পুরস্কার জিতেছেন চট্টগ্রামের এক গার্মেন্ট কর্মকর্তা। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় কর্মরত অজয় মিত্র প্রথম পুরস্কার হিসেবে দুজনকে নিয়ে প্যান এশিয়ান ফাইন ডাইনিং রেস্টুরেন্টে রাতের খাবার খাবেন। দ্বিতীয় পুরস্কার হিসাবে সিটিসেলের সৌজন্যে দুটি জুম আল্ট্রা মোডেম পাচ্ছেন যাত্রাবাড়ীর মো. তুহিন মির্জা। তৃতীয় পুরস্কার পাচ্ছেন রামপুরার মো. লুৎফুর রহমান। সিটিসেলের সৌজন্যে তিনি পাচ্ছেন একটি জুম আল্ট্রা মোডেম। বিশ্বকাপ ক্রিকেটের পুরো সময় জুড়েই চলবে এই গ্র্যান্ড কুইজ। বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান এ প্রতিযোগিতা আয়োজনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সহযোগিতা দিচ্ছে। গ্র্যান্ড কুইজ প্রতিযোগিতায় প্রতিদিনের প্রশ্ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রচ্ছদপৃষ্ঠা এবং বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে করা বিশেষ ওয়েবসাইটে (http://cricket.bdnews24.com) পাওয়া যাচ্ছে। প্রতিদিনের জন্য থাকছে একটি করে নতুন প্রশ্ন। উত্তর দিতে বিডিএনএ/বি/সি/ডি টাইপ করে ৪৬৩৬ নম্বরে পাঠিয়ে দিতে হবে। http://cricket.bdnews24.com থেকে প্রতিযোগিতার বিস্তারিত তথ্য জানা যাবে। সেইসঙ্গে এই ওয়েবসাইটে রয়েছে ক্রিকেটের সা