ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের বিশাল হারের পর গ্র"প পর্বের শেষ খেলায় অনেকটা নির্ভার হয়ে নামবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।
চেন্নাইয়ে খেলা শুরু হবে রোববার বাংলাদেশ সময় বিকেল ৩টায়।
'বি' গ্র"পে ৫ খেলায় ৭ পয়েন্ট নিয়ে ভারত আছে তালিকার দ্বিতীয় স্থানে। সমান খেলায় ৬ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ আছে চার নম্বরে।
দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশ হেরে যাওয়ায় ভারত ও ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে উঠে গেছে। চতুর্থ দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজেরও কোয়ার্টার ফাইনাল অনেকটাই নিশ্চিত। ৬ খেলায় বাংলাদেশের পয়েন্ট ৬ হলেও নিট রান রেটে অনেকটা এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজের নিট রান রেট ১.৬৫০। বাংলাদেশের -১.৩৬১।
বিশ্বকাপে নিজেদের প্রথম খেলায় ভারত ৮৭ রানে জেতে বাংলাদেশের বিপক্ষে। পরের খেলায় ইংল্যান্ডের সঙ্গে টাই করে। তৃতীয় খেলায় আয়ারল্যান্ডকে হারায় ৫ উইকেটে। পরের খেলায় নেদারল্যান্ডসের বিপক্ষে জেতে ৫ উইকেটে। পঞ্চম খেলায় দক্ষিণ আফ্রিকার কাছে হারে ৩ উইকেটে।
প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ নিজেদের প্রথম খেলায় দক্ষিণ আফ্রিকার কাছে হারে ৭ উইকেটে। পরের খেলায় নেদারল্যান্ডসের বিপক্ষে জেতে ২১৫ রানে। তৃতীয় খেলায় বাংলাদেশের বিপক্ষে ৯ উইকেটে ও পরের খেলায় আয়ারল্যান্ডের বিপক্ষে জেতে ৪৪ রানে। পঞ্চম খেলায় ইংল্যান্ডের কাছে হারে ১৮ রানে।
এর আগে মোট ৯৫ বার খেলেছে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৫৪বার। ভারত ৩৮ বার। টাই হয়েছে একবার। ফল আসেনি ২ খেলায়।
দারুণ খেলছেন ভারতের দুই উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ (৩২৭) ও শচীন টেন্ডুলকার (৩২৪)। রানে আছেন গৌতম গম্ভির (১৯৭), যুবরাজ সিং (১৭১) ও বিরাট কোহলি। তবে নামের প্রতি সুবিচার করে খেলতে পারছেন না অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও ইউসুফ পাঠান। কিন্তু 'ফর্মেই আছেন তারা। যে কোনো খেলায় ফিরতে পারেন স্বরূপে।
জহির খান (১২ উইকেট) ছন্দে থাকলেও বোলিং নিয়ে বেশ ভাবনায় আছেন ধোনি। যুবরাজ সিং (৭) প্রয়োজনের সময় উইকেট নিচ্ছেন বটে, কিন্তু ভারতের দুশ্চিন্তা কমছে না তাতে। দলের মূল দুই স্পিনার হরভজন সিং ও পিযুষ চাওলা এখন পর্যন্ত সেভাবে কিছু করতে পারেননি।
আর যাই হোক বোলারদের নিয়ে খুব একটা ভাবনা নেই ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন সামির। কেমার রোচ (১৩) ও সুলেমান বেন (১২) নিয়মিত উইকেট পাচ্ছেন। লেগ স্পিনার দেবেন্দ্র বিশু প্রথম খেলাতেই বাজিমাত করেছেন।
ব্যাটে-বলে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন সামি। সঙ্গে রয়েছেন দুই অলরাউন্ডার কিয়েরন পোলার্ড ও আন্দ্রে রাসেল।
তবে ব্যাটসম্যানদের নিয়ে একটু ভাবনায় থাকতেই পারেন সামি। ডেভন স্মিথ (২১২) রানের মধেই আছেন। গেইল শুরু করলেও বড় ইনিংস খেলতে পারছেন না। ড্যারেন ব্রাভো ও রামনরেশ সারওয়ান হঠাৎ করে যেন খেই হারিয়ে ফেলেছেন।
ভারতের মূল শক্তি ব্যাটিং। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বোলিং। তাই গ্র"প পর্বের শেষ খেলায় ব্যাটে বলে দুর্দান্ত লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে দল দু'টির কাছ থেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/
bdnews24