২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খেলোয়াড়রা কঠোর নিরাপত্তায় হোটেলে

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা খেলা শেষে খেলোয়াড়দের হোটেলে ফিরিয়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2011, 01:32 PM

Updated : 24 Aug 2022, 02:43 PM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা খেলা শেষে খেলোয়াড়দের হোটেলে ফিরিয়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তায়। শনিবারের খেলায় বাংলাদেশ দল ২০৬ রানের ব্যবধানে শোচনীয়ভাবে পরাজিত হয়। গত ৪ মার্চ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলায় ৫৮ রানে অলআউট হয়ে লজ্জাজনক পরাজয়ের শিকার হয় বাংলাদেশ। ওইদিনের খেলার পর খেলোয়াড়দের বহনকারী টিমবাসে ঢিল ছোড়ে কিছু বিক্ষুব্ধ সমর্থক। ওই ঘটনায় ৩৮ জনকে আটক করে পুলিশ ও র‌্যাব। পরে এদের ২৮ জনকে জামিন দেওয়া এবং ১০ জনকে জরিমানা করা হয়। শনিবারের খেলার পর খেলোয়াড়দের হোটেলে ফেরার সময় নিরাপত্তা বহরে সোয়াটের তিনটি গাড়িসহ সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ ছিল। ছিল অ্যাম্বুলেন্স ও দমকল বাহিনীর গাড়িও। এ বহর যাওয়ার সময় স্টেডিয়াম থেকে হোটেল পর্যন্ত পুরো রাস্তায় ১৫-২০ মিনিটের জন্য গাড়ি চলাচল বন্ধ রাখা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিকেএস/এসএমও/এসআইএম/পিডি/১৯২৮ ঘ.