২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এমন বিপর্যয় আশা করিনি

ব্যাটিং ব্যার্থতার আরও একটি মহড়া দেখালো বাংলাদেশ দল। দুই ম্যাচ আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৮ রানে আউট হওয়ার পর বাংলাদেশের ব্যাটসম্যানরা শনিবার বিধ্বস্ত হলো ৭৮ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2011, 12:04 PM

Updated : 24 Aug 2022, 02:43 PM

ব্যাটিং ব্যার্থতার আরও একটি মহড়া দেখালো বাংলাদেশ দল। দুই ম্যাচ আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৮ রানে আউট হওয়ার পর বাংলাদেশের ব্যাটসম্যানরা শনিবার বিধ্বস্ত হলো ৭৮ রানে। এ যেন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সেই ম্যাচেরই প্রতিচ্ছবি। ম্যাচ দেখে মনেই হয়নি যে বাংলাদেশ আগের দুটি ম্যাচে ইংল্যান্ডের মতো পরাশক্তি দলকে হারিয়েছে, নেদারল্যান্ডসের বিপক্ষে জিতেছে। ব্যাটসম্যানদের এই দায়িত্বহীনতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। টার্গেট যে খুব বড় ছিল, তাও নয়। একটু ধৈর্য্য ধরে খেললে লক্ষ্যে পৌঁছানো খুবই সম্ভব ছিল। ব্যাটসম্যান যেভাবে উইকেট ছুড়ে দিয়ে আসলেন, তাতে আমি চূড়ান্ত হতাশ। আমি বলবো, খুব বেশি তাড়াহুড়ো করেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। দক্ষিণ আফ্রিকার বোলাররা এ সুযোগটা কাজে লাগিয়েছেন। সাকিবকে বাদে একজন ব্যাটসম্যানও দুই অঙ্কের কোটায় পৌছাতে পারেননি। অথচ দক্ষিণ আফ্রিকার শক্তিধর ব্যাটিং লাইনআপের বিপক্ষে বাংলাদেশের বোলাররা যথেষ্টই ভালো বল করেছেন। তাদের ২৮৪ রানের মধ্যে বেঁধে ফেলে ম্যাচকে নাগালের মধ্যেই রেখেছিলেন তারা। দক্ষিণ আফ্রিকা প্রথমে যেভাবে শুরু করেছিল, তখন মনে হয়েছিল তিনশ রানের টার্গেট দেবে তারা। তা হয়নি বলে তাদের ইনিংস শেষে স্বস্তিও পাওয়া যাচ্ছিল। কিন্তু ওই রান তাড়া করতে গিয়ে ব্যাটসম্যানরা যেভাবে সাজঘরের পথে হাঁটলেন, তা অমার্জনীয়। তাদের কাছে জয় না হলেও অন্তত লড়াই করার মানসিকতা আশা করেছিলো দেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৮ রানে অল আউট হয়েও পরের ম্যাচে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ দল, আমার মনে হয়েছিল, এ ম্যাচে তারা ধারাবাহিকতা বজায় রাখবে। কিন্তু তার ছিটেফোটাও হয়নি। এমন বিপর্যয় আমি আশা করিনি। আরেকটু প্রতিদ্বন্দ্বিতা আশা করেছিলাম। ২৫ রানে যখন চার উইকেট পড়ে গেলো, তখন জয়ের জন্য না খেলে একটু সমম্মনজন স্কোর গড়ার জন্য খেলা উচিত ছিল তাদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/জেকে/১৭৫৯ ঘ.