২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অলক কাপালীর কলামএ রান টপকানো অসম্ভব না

দক্ষিণ আফ্রিকার শক্তিধর ব্যাটিং লাইনের বিপক্ষে বাংলাদেশের বোলাররা যথেষ্টই ভালো বল করেছেন। তাদেররকে ২৮৪ রানের মধ্যে বেঁধে ফেলতে পেরেছে তা একেবারেই খারাপ না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2011, 07:47 AM

Updated : 24 Aug 2022, 02:43 PM

দক্ষিণ আফ্রিকার শক্তিধর ব্যাটিং লাইনের বিপক্ষে বাংলাদেশের বোলাররা যথেষ্টই ভালো বল করেছেন। তাদেররকে ২৮৪ রানের মধ্যে বেঁধে ফেলতে পেরেছে তা একেবারেই খারাপ না। প্রথমে যেভাবে শুরু করেছিলো, তখন মনে হয়েছিলো তারা বাংলাদেশকে তিনশতাধিক রানের টার্গেট দেবে। স্বস্তির কথা, তেমন পাহাড়সম স্কোর হয়নি। বোলাররা তাদের কাজটা ঠিকভাবে করেছে, এখন দায়িত্ব ব্যাটসম্যানদের। ব্যাটসম্যানরা ধীরে-সুস্থে খেললে এ টার্গেট টপাকানো অসম্ভব হবে না। এ রান বাংলাদেশের যথেষ্ঠই নাগালের মধ্যে। কারণ ভারতের বিপক্ষে যদি ২৮৪ রান করা সম্ভব হয় তাহলে, দক্ষিণ আফ্রিকার এ রান টপকানো কেন সম্ভব নয়! আমার দৃষ্টিতে এটি যথেষ্ঠই সম্ভব। তামিম ইকবাল যদি তার নিজের খেলাটা ঠিকভাবে খেলতে পারেন, কিছুক্ষণ উইকেটে টিকে থাকতে পারেন- তাহলে পরবর্তী ব্যাটসম্যানদের জন্য কাজটা সহজ হয়ে যাবে। কারণ আমাদের আটজন ব্যাটসম্যান আছেন। প্রত্যেককেই কম বেশি রান করতে হবে। তবে কিছুটা শঙ্কার বিষয় হচ্ছে, দক্ষিণ আফ্রিকার দুর্দান্ত পেস আক্রমণ সামলানো খুবই কষ্টসাধ্য কাজ। এরপরও অসম্ভবও কিছু না, শুধু একটু ভেবে চিন্তে খেললেই হবে। প্রথম পাঁচ ওভার উইকেট না হারিয়ে পেসারদের সামলাতে পাারলেই কাজটা সহজ হয়ে যাবে। আর মিডলে অর্ডার ব্যাটসম্যানদের একটু বেশি দায়িত্ব নিয়ে খেলতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএল/১৩৪২ ঘ.