২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ চাপে থাকবে: স্মিথ

জিততেই হবে বলে তার দলের বিপক্ষে বাংলাদেশ চাপে থাকবে বলে মনে করছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2011, 12:49 PM

Updated : 24 Aug 2022, 02:42 PM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিততেই হবে বলে তার দলের বিপক্ষে বাংলাদেশ চাপে থাকবে বলে মনে করছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ। রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, "জিততেই হবে বলে চাপে থাকবে বাংলাদেশ দল। আর আমার দলের ওপর কোনো চাপ নেই।" 'বি' গ্র"প থেকে একমাত্র দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। তাই তাদের অনুশীলনেও ছিল অনেকটা ঢিলেঢিলাভাব। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিকে বড় বলেই মনে করছেন তিনি। বলেন, জেতার জন্যই তার দল মাঠে নামবে। উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বলেন, "উপমহাদেশের সব উইকেটই প্রায় একই রকম। বল অনেক বেশি বাঁক নেয়। রিভার্স-সুইংও ভালো হয়। তবে আমরা প্রস্তুত।" ২০০৭ সালের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল বাংলাদেশ। ওই খেলা প্রসঙ্গে স্মিথ বলেন, "গায়ানায় বাংলাদেশের স্পিনাররা খুব ভালো বল করেছিলেন। ব্যাট হাতে আশরাফুল ৮৭ রানের চমৎকার একটি ইনিংস খেলেন। তবে চার বছর পেরিয়ে গেছে। এটা অনেক সময়।" নিজেদের দল সম্পর্কে তিনি বলেন, "দলে চোট নিয়ে কোনো সমস্যা নেই। তাই যে কেউই মাঠে নামতে পারেন।" ইমরান তাহিরও খেলতে পারেন বলে তিনি জানান। দক্ষিণ আফ্রিকা শেষ আটে পৌঁছে গেলেও শিরোপা জেতা সহজ হবে না বলেই মনে করেন স্মিথ। বলেন, বড় দলগুলোই নকআউট পর্বে উঠেছে। শিরোপা জিততে হলে এখন থেকে সব খেলাতেই জিততে হবে। এখানে ভুল করার কোনো সুযোগ নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮৩৮ ঘ.