২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের বিপক্ষে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সামি

এবারের বিশ্বকাপের গ্র"প পর্বেই ইংল্যান্ডের যাত্রা থামানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন সামি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2011, 12:17 PM

Updated : 24 Aug 2022, 02:42 PM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবারের বিশ্বকাপের গ্র"প পর্বেই ইংল্যান্ডের যাত্রা থামানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন সামি। চেন্নাইয়ে গ্র"প পর্বে নিজেদের শেষ খেলায় বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ইংল্যান্ড। বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের কাছে ইংল্যান্ড শেষ হেরেছিলো ১৯৭৯ সালের ফাইনালে। এবার আর ওই জয় নিয়ে পড়ে থাকতে চান না সামি। বরং ইংল্যান্ডকে হারিয়ে দলের কোয়ার্টর ফাইনাল নিশ্চিত করতে চান । "ক্রিকেটার হিসেবে এটা আমাদের জন্য একটা বড় অর্জন। আমরা 'আন্ডারডগ' হিসেবে বিশ্বকাপে এসেছিলাম। তবে আমরা যদি লক্ষ্য পূরণ করতে পারি সেটা ক্যারিবীয় মানুষদের জন্য একটা দারুণ ব্যাপার হবে।" বিশ্বকাপ শুরুর আগে 'বি' গ্র"প থেকে ওয়েস্ট ইন্ডিজ অঘটনের শিকার হতে পারে ধরা হলেও তেমনটি হয়নি। নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে সহজ জয় পেয়েছে তারা। যদিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম খেলায় বড় ব্যবধানে হারে। "গত পাঁচ মাসে মাত্র চার দিন ইংল্যান্ডে ছিলো তারা। কে জানে তাদের কেউ কেউ হয়তো দ্রুত ঘরে ফিরে যেতে চায়। এটাই তাদের মোকাবেলা করার সেরা সময়।" দলের বোলিং নিয়ে দারুণ উচ্ছ্বসিত সামি। ভাবনা নেই ব্যাটিং নিয়েও। বলেছেন, "প্রতি খেলাতেই কেউ না কেউ বড় ইনিংস খেলছে। তাই ভাবনার কিছু নেই।" ওয়েস্ট ইন্ডিজের উপরের সারিতে চার জন্য বাঁ-হাতি ব্যাটসম্যান রয়েছেন। অন্যদিকে অ্যান্ড্রু স্ট্রাউসের মূল অস্ত্র ডানহাতি অফস্পিনার গ্রায়েম সোয়ান। তাই দারুণ একটা লড়াই হতেই পারে। তবে ওই লড়াই শেষে ব্যাটসম্যানদেরই জয় দেখছেন সামি। "কোনো সন্দেহ নেই তিনিই (সোয়ান) ইংল্যান্ডের মূল বোলার। গত দুই বছর ধরে তিনি যা করেছেন তা নিয়েও কেউ প্রশ্ন তুলবে না। তবে তিনিও মানুষ, আর আমাদেরও দারুণ কয়েকজন ব্যাটসম্যান আছেন।" ওটিস গিবসন ছিলেন ইংল্যান্ডের বোলিং কোচ। এখন আছেন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। এটা দলকে এগিয়ে রাখছে বলেই দাবি সামির। "আমরা ওদের দুর্বলতা সম্পর্কে জানি। এখন শুধু মাঠে কাজটা করতে বাকি।" ইমরান তাহিরকে মোকাবেলায় ইংল্যান্ডের ব্যর্থতার কথা মাথায় রেখে দেবেন্দ্র বিশুকে খেলানোর আভাস দিয়েছেন সামি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৮১১ ঘ.