২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া ও কানাডা অসম প্রতিপক্ষ

বিশ্বকাপ ক্রিকেটে হারতে ভুলে যাওয়া অস্ট্রেলিয়ার সঙ্গে কানাডার শক্তির পার্থক্য আভাস দিচ্ছে অসম লড়াইয়ের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2011, 11:59 AM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ক্রিকেটে হারতে ভুলে যাওয়া অস্ট্রেলিয়ার সঙ্গে কানাডার শক্তির পার্থক্য আভাস দিচ্ছে অসম লড়াইয়ের। খেলা শুরু হবে ব্যাঙ্গালোরে বুধবার বাংলাদেশ সময় বিকাল ৩ টায়। 'এ' গ্র"পে অস্ট্রেলিয়া নিজেদের প্রথম খেলায় জিম্বাবুয়ের বিপক্ষে জেতে ৯১ রানে। পরের খেলায় নিউজিল্যান্ডকে হারায় ৭ উইকেটে। তৃতীয় খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। পরের খেলায় কেনিয়াকে হারায় ৬০ রানে। প্রতিপক্ষ কানাডা নিজেদের প্রথম খেলায় শ্রীলঙ্কার কাছে হারে ২১০ রানে। পরের খেলায় জিম্বাবুয়ের কাছে হারে ১৭৫ রানে। তৃতীয় খেলায় পাকিস্তানের কাছে হারে ৪৬ রানে। পরের খেলায় কেনিয়ার বিপক্ষে জেতে ৫ উইকেটে। পঞ্চম খেলায় নিউজিল্যান্ডের কাছে হারে ৯৭ রানে। এ পর্যন্ত মাত্র একবারই খেলেছে অস্ট্রেলিয়া ও কানাডা, ১৯৭৯ সালের বিশ্বকাপে। খেলায় ৭ উইকেটে জেতে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া ৪ খেলায় ৭ পয়েন্ট নিয়ে আছে তালিকার চতুর্থ স্থানে। ৫ খেলায় ২ পয়েন্ট নিয়ে কানাডা আছে ছয় নম্বরে। এরই মধ্যে এই গ্র"প থেকে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও পাকিস্তান কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। অস্ট্রেলিয়া টানা চতুর্থবার বিশ্বকাপ জিততে চায় পেসারদের ওপর ভর করে, যদিও উপমহাদেশের উইকেট স্পিন সহায়ক। এর আগে টানা তিনবার বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। ব্রেট লি, শন টেইট, মিচেল জনসন গতির ঝড় তুলছেন প্রতি খেলাতেই। তবে এখনো বলার মতো কিছু করে দেখাতে পারেননি স্পিনাররা। অধিনায়ক রিকি পন্টিং এবার তাদের কাছেও উইকেট চাইলেন। কেনিয়ার সঙ্গে খেলার সময় স্পিনারদের দিয়ে দলটির উইকেট তুলে নেয়ার জন্য বেশ চেষ্টা চালন পন্টিং। কিন্তু সাফল্য পাননি। নক-আউট পর্বে স্পিনারদের দুর্বলতা অস্ট্রেলিয়াকে বিপাকে ফেলতে পারে। মাইকেল হাসি দলে ফেরায় ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা অনেকটাই কমেছে পন্টিংয়ের। তবে তিনি নিজে, ক্যামেরন হোয়াইট, ডেভিড হাসি ও স্টিভেন স্মিথ রানের মধ্যে নেই। অন্যদিকে বিশ্বকাপ অভিযান শেষ করার আগে অস্ট্রেলিয়াকে হারানোর জন্য সর্বাত্মক চেষ্টা চালাতে পারে কানাডা। বিশ্বকাপে অস্ট্রেলিয়া সর্বশেষ হার মানে পাকিস্তানের বিপক্ষে ১৯৯৯ সালে। এর আগে পাকিস্তানের বিপক্ষে হারলেও লড়াই করেছে কানাডা। এর মধ্য দিয়ে দলটির সামর্থ্যরে প্রমাণ পাওয়া যায়। নিউজিল্যান্ডের বিপক্ষেও ভালো ব্যাট করছে দলটি। অস্ট্রেলিয়ার প্রথম তিন পেসারকে সামাল দিতে পারলে স্কোর বোর্ডে লড়াই করার মতো পুঁজি জমা করা খুব একটা কঠিন হবে না কানাডার বিপক্ষে। সেক্ষেত্রে লড়তে হবে অস্ট্রেলিয়াকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৭৩৭ ঘ.