ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ক্রিকেট নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গ্র্যান্ড কুইজে দ্বিতীয় বিশ্ববিদ্যালয় পড়ুয়া হিসেবে প্রথম পুরস্কার জিতেছেন চট্টগ্রামের এক প্রতিযোগী।
চট্টগ্রাম ভেটেরেনারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. মোহিদউল্লাহ প্রথম পুরস্কার হিসাবে সিটিসেলের সৌজন্যে দুটি জুম আল্ট্রা মোডেম পাচ্ছেন। ১৩ মার্চের কুইজের উত্তর সবচেয়ে বেশি সংখ্যকবার এসএমএস করেন তিনি।
একইদিনের দ্বিতীয় পুরস্কার পাচ্ছেন চিকিৎসা বিষয়ক এক প্রতিষ্ঠানের পরিচালক তানজিন খান। তার জন্যে সিটিসেলের সৌজন্যে থাকছে একটি জুম আল্ট্রা মোডেম।
বিশ্বকাপ ক্রিকেটের পুরো সময় জুড়েই চলবে এই গ্র্যান্ড কুইজ। বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান এ প্রতিযোগিতা আয়োজনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সহযোগিতা দিচ্ছে।
গ্র্যান্ড কুইজ প্রতিযোগিতায় প্রতিদিনের প্রশ্ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রচ্ছদপৃষ্ঠা এবং বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে করা বিশেষ ওয়েবসাইটে (যঃঃঢ়://পৎরপশবঃ.নফহবংি২৪.পড়স) পাওয়া যাচ্ছে।
প্রতিদিনের জন্য থাকছে একটি করে নতুন প্রশ্ন। উত্তর দিতে বিডিএনএ/বি/সি/ডি টাইপ করে ৪৬৩৬ নম্বরে পাঠিয়ে দিতে হবে।
যঃঃঢ়://পৎরপশবঃ.নফহবংি২৪.পড়স থেকে প্রতিযোগিতার বিস্তারিত তথ্য জানা যাবে। সেইসঙ্গে এই ওয়েবসাইটে রয়েছে ক্রিকেটের সা
bdnews24