২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশা নিয়ে বন্দর নগরীতে

নেদারল্যান্ডসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের ওঠার সম্ভাবনা আরো উজ্জ্বল করবে, এ আশা নিয়ে দেশের নানা প্রান্ত থেকে মাঠে এসেছেন ক্রীড়াপ্রেমীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2011, 04:27 AM

Updated : 24 Aug 2022, 02:41 PM

চট্টগ্রাম, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেদারল্যান্ডসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের ওঠার সম্ভাবনা আরো উজ্জ্বল করবে, এ আশা নিয়ে দেশের নানা প্রান্ত থেকে মাঠে এসেছেন ক্রীড়াপ্রেমীরা। সোমবার সকাল ৯টায় চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে বিশ্বকাপ ক্রিকেটের 'বি' গ্র"পের খেলা শুরু হলেও দর্শকদের আসা শুরু হয় ভোর থেকেই। খেলা দেখতে সিলেট থেকে চট্টগ্রাম এসেছেন আরমান, সুমন, জাবেদ ও রফিকসহ সাত তরুণ। আরমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অনেক দূর থেকে এসেছি। ইংল্যান্ডের বিপক্ষে অবিস্মরণীয় জয়ের পর আজ আশা অনেক বেশি। শুধু জয় নয়, বড় ব্যবধানে জয় চাই।" স্টেডিয়ামমুখী দর্শক স্রোতের পুরোটাই লাল-সবুজ। বিশ্বকাপ উপলক্ষে বন্দর নগরী যেমন সেজেছে জাতীয় পতাকার আঙ্গিকে দর্শকরাও সেজেছেন লাল- সবুজে। অধিকাংশ দর্শকের পরনে জাতীয় দলের জার্সি আর পিঠে জাতীয় পতাকা। বিশ্ববিদ্যালয় পড়