২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশা জিইয়ে রেখেছে বাংলাদেশ

ইমরুল কায়েসের অপরাজিত অর্ধ-শতকের ওপর ভর করে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে জিইয়ে রেখেছে কোয়ার্টার ফাইনালের আশা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2011, 03:21 AM

Updated : 24 Aug 2022, 02:41 PM

চট্টগ্রাম, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইমরুল কায়েসের অপরাজিত অর্ধ-শতকের ওপর ভর করে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে জিইয়ে রেখেছে কোয়ার্টার ফাইনালের আশা। এ জয়ের ফলে ৫ খেলায় ৬ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে উঠে এলো বাংলাদেশ। পয়েন্ট সমান হলেও নিট রান রেটে এগিয়ে থাকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। যদিও উভয় দলই একটি করে ম্যাচ কম খেলেছে। ৫ খেলায় ৭ পয়েন্ট নিয়ে 'বি' গ্র"পের শীর্ষে আছে ভারত। নিজেদের ৫ খেলার সবগুলোতে হেরেছে নেদারল্যান্ডস। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার টস জিতে ব্যাটিংয়ে নেমে রায়ান টেন ডয়েস্কেটের অর্ধ-শতকের পরও ৪৬ ওভার ২ বলে ১৬০ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। রান তাড়া করতে গিয়ে ৪১ ওভার ২ বলে ৪ উইকেটে জয়ের লক্ষ্য ১৬১ টপকে ১৬৬ রানে পৌঁছে যায় বাংলাদেশ। তখনো হাতে ছিল ৫২ বল। জয়ের লক্ষ্যে খেলতে নেমে স্কোরবোর্ডে কোনো রান জমা হওয়ার আগেই বিদায় নেন বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। প্রথম ওভারের চতুর্থ বলে মুদাসসর বুখারির বলে বোল্ড হন তিনি। বলটি তামিমের পায়ে লেগে তার স্ট্যাম্পে আঘাত হানে। এ অবস্থায় নতুন করে ইনিংসের সূচনা করতে হয় অপর উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস ও জুনায়েদ সিদ্দিকীকে। দ্বিতীয় উইকেট জুটিতে ১২১ বলে ৯২ রান তুলে তারা শুধু প্রাথমিক ধাক্কাই সামাল দেননি, জয়ের পথে দলকে এগিয়ে নেন অনেকখানি। বিশ্বকাপে দ্বিতীয় উইকেট জুটিতে এটাই বাংলাদেশের সর্বোচ্চ রান। অধিনায়ক পিটার বোরেনের বলে সপাটে ব্যাট চালান জুনায়েদ। কিন্তু ঠিকমতো খেলতে পারেননি। বল চলে যায় এক্সট্রা-কভারে পিটার সিলারের কাছে। বলটি লুফে নিতে কোনো অসুবিধা হয়নি তার। ৫৩ বলে চারটি চারের সাহায্যে ৩৫ রান করেন তিনি। এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে নেমে ভালোই ব্যাট করছিলেন শাহরিয়ার নাফীস। টম কুপারের বল সুইপ করেন তিনি। কিন্তু বল ব্যাটকে ফাঁকি দিয়ে তার স্ট্যাম্প ভেঙে দেয়। তখন দলের রান ছিল ১৫১, জয় থেকে মাত্র ১০ রান দূরে। ৬০ বলে ৩৭ রান করেন নাফীস। চার মারেন চারটি। এই ৩৭ রান করার পথে বাংলাদেশের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ২০০০ রানের মাইলফলক অতিক্রম করেন নাফীস। দলের সঙ্গে আর ২ রান যোগ হওয়ার পর অধিনায়ক সাকিব আল হাসান (১) বিদায় নিলেও জয়ের ঠিকানায় পৌঁছাতে আর কোনো হোঁচট খেতে হয়নি বাংলাদেশকে। দলীয় ১৬০ থেকে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন মুশফিকুর রহিম। ১২ বলে ১১ রান করেন তিনি। একটি চারও রয়েছে তার ইনিংসে। তখন অন্য প্রান্তে ৭৩ রানে অপরাজিত ইমরুল। তিনি তার ১১৩ বলের ইনিংসটি সাজান ছয়টি চার দিয়ে। বিশ্বকাপে এটি ইমরুলের দ্বিতীয় অর্ধ-শতক। এই প্রথম কোনো খেলায় অপরাজিত থাকলেন তিনি। নেদারল্যান্ডসের পক্ষে টম কুপার ২ উইকেট নেন ৩৩ রানে। এর আগে দলীয় ২৮ রানের মাথায় নেদারল্যান্ডসের উদ্বোধনী ব্যাটসম্যান ওয়েসলি বারেসির (১০) বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। ডয়েস্কেটের ৫৩ রান ছাড়া বড় কোনো স্কোর যেমন কেউ করতে পারেননি, তেমনি বড় কোনো জুটিও গড়ে তুলতে পারেনি তারা। দলের পক্ষে সবচেয়ে বড় ৩৪ রানের জুটি গড়ে তোলেন ডয়েস্কেট ও অ্যালেক্সি কারভেজি। ১১৩ রানের মাথায় পঞ্চম ব্যাটসম্যান হিসেবে কারভেজি (১৮) বিদায় নিলেও খেলে যেতে থাকেন ডয়েস্কেট। এক প্রান্তে উইকেট পড়তে থাকলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ডয়েস্কেট। তার ৭১ বলের ইনিংসে চার রয়েছে দু'টি ও ছক্কা একটি। এছাড়া টম কুপার ২৯ ও এরিক সোয়াজনিস্কি ২৮ রান করেন। আর কোনো ব্যাটসম্যান ২০-এর ঘরে যেতে পারেননি। বাংলাদেশের পক্ষে আব্দুর রাজ্জাক ৩ উইকেট নেন ২৯ রানে। সেরা খেলোয়াড় হন ইমরুল। একদিনের ক্রিকেটে এর আগে একবারই খেলেছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। ২০১০ সালে গ্ল