২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের ফেরার ম্যাচে প্রতিপক্ষ জিম্বাবুয়ে

নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারার পর পাকিস্তানের ফেরার ম্যাচে প্রতিপক্ষ জিম্বাবুয়ে। এ খেলায় জিতলেই এ গ্র"প থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাবে পাকিস্তানের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2011, 03:11 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারার পর পাকিস্তানের ফেরার ম্যাচে প্রতিপক্ষ জিম্বাবুয়ে। এ খেলায় জিতলেই এ গ্র"প থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাবে পাকিস্তানের। শ্রীলঙ্কার পাল্লেকেলেতে সোমবার খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। বিশ্বকাপে পাকিস্তান নিজেদের প্রথম খেলায় কেনিয়াকে হারায় ২০৫ রানে। পরের খেলায় শ্রীলঙ্কার বিপক্ষে জেতে ১১ রানে। তৃতীয় খেলায় কানাডাকে হারায় ৪৬ রানে। পরের খেলায় নিউজিল্যান্ডের কাছে হারে ১১০ রানে। জিম্বাবুয়ে প্রথম খেলায় অস্ট্রেলিয়ার কাছে হারে ৯১ রানে। পরের খেলায় কানাডার বিপক্ষে জেতে ১৭৫ রানে। তৃতীয় খেলায় নিউজিল্যান্ডের কাছে হারে ১০ উইকেটে। পরের খেলায় শ্রীলঙ্কার কাছে হারে ১৩৯ রানে। এর আগে মোট ৪০ বার খেলেছে পাকিস্তান ও জিম্বাবুয়ে। এর মধ্যে ৩৬ বার জিতেছে পাকিস্তান। জিম্বাবুয়ে ২ বার। টাই হয় ১টি। পরিত্যক্ত হয় ১টি। একদিনের ক্রিকেটে ২৩ ম্যাচ আগে পাকিস্তানের বিপক্ষে জিতেছিল জিম্বাবুয়ে। তাও ১৩ বছর আগের কথা। এরপর জেতার সম্ভাবনাও তৈরি করতে পারেনি দলটি। ৪ খেলায় ৬ পয়েন্ট নিয়ে এ গ্র"পে পাকিস্তানের আছে তিন নম্বরে। সমান খেলায় ২ পয়েন্ট নিয়ে জিম্বাবুয়ে রয়েছে পঞ্চমে। বিশ্বকাপে জিম্বাবুয়ের বেশিরভাগ ব্যাটসম্যান রান পাচ্ছেন না। উপরের সারির ব্যাটসম্যানদের মধ্যে ব্রেন্ডন টেলর একাই যা রান করছেন। মাঝের সারির ব্যাটসম্যানদের মধ্যে তাতেন্দা তাইবু ও ক্রেগ ইরভিন একটি করে ভালো ইনিংস খেলেছেন। অবশ্য ব্যাটসম্যানদের ব্যর্থতার সময়ে রান পাচ্ছেন বোলাররা। গ্রায়েম ক্রিমার নিয়মিত রান পাচ্ছেন। রানের মধ্যে আছেন প্রসপার উৎসেয়াও। নিজের ছায়া হয়ে আছেন এলটন চিগুম্বুরা ও চার্লস কভেন্ট্রি। বোলিং আক্রমণে মূল দায়িত্বটা পালন করছেন স্পিনাররা। রে প্রাইস ৫ উইকেট নিয়ে স্পিন আক্রমণে নেতৃত্ব দিচ্ছেন। ৪টি করে উইকেট নিয়েছেন ক্রিমার ও উৎসেয়া। তবে স্পিনারদের টেক্কা দিয়ে জিম্বাবুয়ের সবচেয়ে সফল বোলার ক্রিস এমপোফু। কানাডার বিপক্ষে বড় ব্যবধানে জিতে আত্মবিশ্বাস বেড়েছে চিগুম্বুরার দলের। তারা প্রস্তুত পাকিস্তানকে চমকে দেয়ার জন্য। প্রয়োজনে বোলারদের ব্যাট চওড়া হওয়ায় ব্যাটসম্যানরা অনেক কম চাপ নিয়ে খেলার সুযোগ পাচ্ছেন। তবে পাকিস্তানের দুর্দান্ত বোলিংয়ের সামনে তারা কতটা কী করতে পারবেন, সে ব্যাপারে প্রশ্ন থেকেই যাচ্ছে। দলটির বোলিং আক্রমণে নেতৃত্ব দিচ্ছেন স্বয়ং অধিনায়ক শহিদ আফ্রিদি। ৪ খেলায় ১৫ উইকেট নিয়ে তিনিই এ পর্যন্ত এবারের বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী। উমর গুল, আব্দুর রেহমান, শোয়েব আখতারও প্রতিপক্ষের শিবিরে আতঙ্ক ছড়াচ্ছেন। পাকিস্তানের ব্যাটসম্যানরা বেশ ছন্দেই আেেছন। সহ-অধিনায়ক মিসবাহ-উল-হক ৬৪ গড়ে রান করেছেন ১৯২। এছাড়া রানের মধ্যে আছেন উমর আকমল, ইউনুস খান। শুরু করেও ইনিংসকে বড় করতে পারছেন না কামরান আকমল ও আব্দুর রাজ্জাক। তবে রান পাচ্ছেন না আফ্রিদি, মোহাম্মদ হাফিজ ও আহমেদ শেহজাদ। পাকিস্তানের উদ্বোধনী জুটি এ পর্যন্ত পুরোপুরি ব্যর্থ। সে কারণে শুরু থেকেই অন্য ব্যাটসম্যানদের চাপ নিয়ে খেলতে হচ্ছে। উইকেটের পেছনে নড়বড়ে কামরান আকমল প্রতি খেলাতেই একাধিক সুযোগ নষ্ট করে বোলারদের ওপর চাপ বাড়িয়েছেন। জিম্বাবুয়ের চেয়ে বরং এগুলোই পাকিস্তানের মূল প্রতিপক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২১০৩ ঘ.