২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের বিপক্ষে জিততে চান বোরেন

এগিয়ে রাখলেও বাংলাদেশের বিপক্ষে জিততে চান নেদারল্যান্ডসের অধিনায়ক পিটার বোরেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2011, 01:15 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এগিয়ে রাখলেও বাংলাদেশের বিপক্ষে জিততে চান নেদারল্যান্ডসের অধিনায়ক পিটার বোরেন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রোববার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে নেদারল্যান্ডস অধিনায়ক বোরেন বলেন, তিনি হাল্কাভাবে নিচ্ছেন না বাংলাদেশকে। তবে জিততে চান। কিন্তু প্রথম চার খেলায় হেরে হতাশ বোরেন। তারপরও নিজেকে সান্ত্বনা দিতে গিয়ে তিনি বলেন, "ওই চার প্রতিপক্ষ ছিল অত্যন্ত শক্ত।" অবশ্য এখনো হাল ছেড়ে দেননি বোরেন। আশার সুরে তিনি বলেন, পরের দুই খেলায় জিততে পারলে তিনি খুশি হবেন। বাংলাদেশ সম্পর্কে নেদারল্যান্ডস অধিনায়ক বলেন, তারা বেশ ভালো ক্রিকেট খেলছে। তবে ধারাবহিকতার অভাব আছে জানিয়ে তিনি বলেন, "আমরা জেতার আশা নিয়েই সোমবার মাঠে নামবো।" গ্ল