২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেদারল্যান্ডসকে হাল্কাভাবে নিচ্ছেন না সিডন্স

ইংল্যান্ডকে হারানোর পর ফুরফুরে মেজাজে থাকলেও নেদারল্যান্ডসকে হাল্কাভাবে নিচ্ছে না বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2011, 12:59 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডকে হারানোর পর ফুরফুরে মেজাজে থাকলেও নেদারল্যান্ডসকে হাল্কাভাবে নিচ্ছে না বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রোববার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ জেমি সিডন্স বলেন, "জেতার জন্য আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে।" বাংলাদেশ ভালো ক্রিকেট খেলবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ ব্যাপারে যুক্তি দিতে গিয়ে তিনি বলেন, "আমরা এমন একটি দলকে হারিয়েছি, যারা দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে। টাই করেছে ভারতের সঙ্গে। নেদারল্যান্ডসকে হারানোর ব্যাপারে আমাদের বোলার ও ব্যাটসম্যানদের মধ্যে আস্থার অভাব নেই।" তারপরও সতর্ক বাংলাদেশ কোচ। নেদারল্যান্ডসকে ভয়ঙ্কর দল বলে বর্ণনা করেন তিনি। বলেন, "তারাও জিততে পারে। তাই তাদের সমীহ করতে হবে।" বাংলাদেশ যে চাপে আছে সে কথা স্বীকার করতে দ্বিধা করেননি তিনি। বলেন, "যদিও ছোট দলগুলোর বিপক্ষে আমাদের রেকর্ড খুবই ভালো। তারপরও আমাদের জন্য এটা বেশ চাপের ম্যাচ।" নেদারল্যান্ডসের শক্তি ও দুর্বলতা খতিয়ে দেখার জন্য আগের রাতে দলটির খেলার ভিডিও দেখেন সিডন্স। বাংলাদেশ একবারই মাত্র খেলেছিল নেদারল্যান্ডসের সঙ্গে, ২০১০ সালের জুলাইয়ে। সেই খেলায় বাংলাদেশ হার মানে ৬ উইকেটে। নাঈমকে বাদ দেয়া কঠিন দলে পরিবর্তন আনার ব্যাপারে বাংলাদেশ কোচ বলেন, সোহরাওয়ার্দী শুভকে দলে নেয়া হতে পারে। আরেকজন বাঁ-হাতি বোলারকে দলে নিতে চান বলে জানিয়ে সিডন্স বলেন, "কিন্তু এজন্য নাঈম ইসলামকে বাদ দেয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হবে।" ডান-হাতি অফ-স্পিনার নাঈম ইংল্যান্ডের বিপক্ষে ৮ ওভার বল করে ২৮ রান দিয়ে নেন ২ উইকেট। শ্বাসরুদ্ধকর খেলায় শুক্রবার ইংল্যান্ডকে ২ উইকেটে হারিয়ে কোয়ার্টর ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালের পথে বাধা বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে ওঠার পথ কঠিন হয়ে গেছে বলে মনে করেন সিডন্স। এর কারণ হিসেবে তিনি বলেন, তার দলের নিট রান রেট খুবই কম। "নেদারল্যান্ডসকে হারানোর পর বি গ্র"পে আমাদের শেষ খেলায় দক্ষিণ আফিকার বিপক্ষে জিততে হবে,"বললেন সিডন্স। এদিকে বাংলাদেশের কাছে হারায় ইংল্যান্ডকে বি গ্র"পে তাদের শেষ খেলায় ওয়েস্ট ইন্ডিজকে হারানোর বিকল্প নেই। উইকেট বাংলাদেশ ও নেদারল্যান্ডস, উভয় দলই মনে করে চট্টগ্রামের উইকেটে খুব একটা রান নেই। ২৪০ থেকে ২৫০ করলেই জেতে যাবে। এ প্রসঙ্গে সিডন্স বলছেন, "এই মাঠে তিন শ' রান তাড়া করে যেতা সহজ হবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিকেএস/টিআর/১৯০০ ঘ.