২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অলক কাপালীর কলাম অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এগিয়ে থাকবে

অস্ট্রেলিয়ার সঙ্গে কেনিয়ার শক্তির ব্যবধান আকাশ-পাতাল। বর্তমান অবস্থার বিচারে কে জিতবে, তা সহজেই অনুমেয়। আর কেনিয়ার বিপক্ষে এগিয়ে থাকবে আগের খেলায় পাকিস্তাননে হারানো নিউজিল্যান্ডই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2011, 04:01 AM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ট্রেলিয়ার সঙ্গে কেনিয়ার শক্তির ব্যবধান আকাশ-পাতাল। বর্তমান অবস্থার বিচারে কে জিতবে, তা সহজেই অনুমেয়। আর কেনিয়ার বিপক্ষে এগিয়ে থাকবে আগের খেলায় পাকিস্তাননে হারানো নিউজিল্যান্ডই। অস্ট্রেলিয়া-কেনিয়া গ্র"প 'এ' এর খেলায় অস্ট্রেলিয়াই পরিষ্কারভাবেই ফেভারিট। তাদের সুদৃঢ় ভিত নাড়া দেওয়ার মতো শক্তিমত্তা কেনিয়ার মধ্যে দেখছি না। তাই অস্ট্রেলিয়া এ ম্যাচে সহজে জয় তুলে নেবে বলে আমার বিশ্বাস। এ গ্র"পে অস্ট্রেলিয়ার বর্তমান অবস্থান চতুর্থ। খুব একটা সমস্যা না হলেও তা একটা ভাবনাও তাদের জন্য। আর এ কারণেই কেনিয়াকে ন্যূনতম ছাড় দেবে না তারা। যদি অস্ট্রেলিয়া আগে ব্যাট করে তাহলে দেখা যাবে, একটা চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দিয়েছে। যা টপকানোর সামর্থ্য কেনিয়ার খেলোয়াড়দের নেই। আর যদি অস্ট্রেলিয়া আগে ফিল্ডিং করে, তাহলেও দেখা যাবে তাদের দুর্দান্ত পেস আক্রমণের সামনে কেনিয়ার ব্যাটসম্যানদের নাস্তানাবুদ হওয়ার দশা হয়েছে। সব মিলিয়ে কেনিয়াকে কঠিন পরিক্ষার মুখোমুখি হতে হবে। নিউজিল্যান্ড-কানাডা আগের খেলায় পাকিস্তানের মতো শক্তিশালী দলকে হারিয়ে নিউজিল্যান্ডের আত্মবিশ্বাস খুবই ভালো। তাই দুর্বল কানাডার মতো দল তাদের সঙ্গে খুব একটা প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারবে না বলে আমার বিশ্বাস। প্রতিটি বিভাগেই নিউজিল্যান্ড এগিয়ে কানাডার চেয়ে। তাদের ব্যাটিং বিভাগে যেমনি বেশ কয়জন উঁচুমানের খেলোয়াড় আছেন। তেমনি তাদের পেস আক্রমণও অসাধারণ। আর স্পিনে আছেন অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরির মতো বোলার। যাকে এ মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা স্পিনারদের কাতারে রাখা হয়। ভেট্টোরিকে সামলানোই কানাডার ব্যাটসম্যানরদের জন্য দুরূহ হবে। রস টেলর পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করে দারুণ ফর্মে আছেন। কানাডা আগের ম্যাচে কেনিয়ার বিপক্ষে জিতে মোটামুটি ভালো অবস্থানে আছে। এ দলে বেশ কয়জন ভালো খেলোয়াড় আছেন সত্য, কিন্তু নিউজিল্যান্ডের মতো দলকে টেক্কা দেওয়ার মতো নয়। তাই যদি কোন অঘটন না ঘটে তাহলে নিউজিল্যান্ডই জয় পাবে বলে আমার ধারণা। হয়তো কিছুটা প্রতিদ্বন্দ্বিতা হতেও পারে শেষ পর্যন্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এমআই/০৯৫০ ঘ.