ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপে এখন পর্যন্ত জয় শূূন্য কেনিয়ার বিপক্ষে ম্যাচে নিজেদের রান রেট বাড়িয়ে নিতে চাইবে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
ব্যাঙ্গালোরে রোববার বাংলাদেশ সময় বিকেল ৩ টায় খেলা শুরু হবে।
বিশ্বকাপে অস্ট্রেলিয়া প্রথম খেলায় জিম্বাবুয়ের বিপক্ষে জেতে ৯১ রানে। পরের খেলায় নিউজিল্যান্ডকে হারায় ৭ উইকেটে। তৃতীয় খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, প্রতিপক্ষ ছিলো শ্রীলঙ্কা।
অন্যদিকে কেনিয়া নিজেদের প্রথম খেলায় নিউজিল্যান্ডের কাছে হারে ১০ উইকেটে। পরের খেলায় পাকিস্তানের বিপক্ষে হারে ২০৫ রানে। তৃতীয় খেলায় শ্রীলঙ্কার কাছে হারে ৯ উইকেটে। পরের খেলায় কানাডার বিপক্ষে হারে ৫ উইকেটে।
এ পর্যন্ত মোট ৪ বার খেলেছে অস্ট্রেলিয়া ও কেনিয়া। দুবার বিশ্বকাপে। সবকটি খেলাতেই কেনিয়ার বিপক্ষে সহজ জয় পেয়েছে অস্ট্রেলিয়া।
৩ খেলায় ৫ পয়েন্ট নিয়ে এ গ্র"পে অস্ট্রেলিয়ার অবস্থান তালিকার ৪ নম্বরে। অন্যদিকে ৪ খেলায় পয়েন্ট শূন্য কেনিয়ার অবস্থান ৭ নম্বরে।
বিশ্বকাপে হারতে ভুলে যাওয়া অস্ট্রেলিয়ার সঙ্গে কেনিয়ার শক্তি পার্থক্য আভাস দিচ্ছে অসম লড়াইয়ের।
টানা তিন বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়া উপমহাদেশে বিশ্বকাপ ধরে রাখার কাজটা করতে চায় পেসারদের দিয়ে। স্পিন সহায়ক পিচেও রিকি পন্টিংয়ের ভরসা পেসাররাই।
নতুন বলে ব্রেট লি ও শন টেইট যে কোনো পিচেই গতির ঝড় তুলতে পারেন। এর আগে একবার করে এ দুজন অস্ট্রেলিয়ার বিশ্বজয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
এবার দুজনের যুগল বন্দি। ওই তাপে পুড়তে পারে কেনিয়াও। দুই গতি তারকা থাকার পরেও চাপা পড়ে যাননি মিচেল জনসন। বরং তিন খেলায় ৮ উইকেট নিয়ে ছাড়িয়ে গেছেন লি-টেইটকে।
পেসারদের নিয়ে বিশ্বজয়ের স্বপ্ন দেখা অস্ট্রেলিয়া দলের স্পিনাররাও যথেষ্ট ধার রাখেন। এখন পর্যন্ত তাদের তেমন কিছু করতে না হলেও পরীক্ষার জন্য তারাও প্রস্তুত।
ব্যাটিংয়ে এখন পর্যন্ত অস্ট্রেলিয়াকে তেমন কোনো পরীক্ষায় পড়তে হয়নি। উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসন রয়েছেন ফর্মের তুঙ্গে। তবে ব্র্যাড হ্যাডিন, মারকাস নর্থকে নিয়ে ভাবার সুযোগ আছে পন্টিংয়ের।
কেনিয়ার বিপক্ষে নামতে পারেন মি. ক্রিকেট মাইকেল হাসি। চোটের কারণে বিশ্বকাপ দলে না থাকলেও ডোগ বোলিঞ্জারের চোটের কারণে পরে দলে ডাক পান তিনি। হাসি মূল একাদশে জায়গা পেলে ডেভিড হাসি অথবা স্টিভেন স্মিথের যে কোনো একজনকে বাদ পড়তে হবে।
নির্ভার অস্ট্রেলিয়ার বিপরীতে গভীর ভাবনায় আছে কেনিয়া। গত তিন বিশ্বকাপে দেশটি উঁচু মানের ক্রিকেট উপহার দিলেও এবার তারা নিজেদের ছায়া হয়ে আছে।
সবকটি খেলায় বড় পরাজয়ে কেনিয়ার বিশ্বকাপ পরিকল্পনা এলোমেলো হয়ে গেছে। কানাডার বিপক্ষে ৫ উইকেটে হারের পর জয় নিয়ে দেশে ফেরার সম্ভাবনাও প্রায় শেষ গেছে।
হারানোর ভয় না থাকাটাই অস্ট্রেলিয়ার বিপক্ষে কেনিয়ার সবচেয়ে বড় শক্তি। কেনিয়ার ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র কলিন্স ওবুয়াই যা একটু রান করছেন। অন্যরা তাকে তেমন সহায়তাও দিতে পারেন নি। সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার স্টিভ টিকোলোকে পুরোপুরি ব্যর্থই বলা যায়।
ব্যাটসম্যানদের মতো বোলাররাও হতাশ করেছেন জিমি কামান্দেকে। ৩ টি করে উইকেট নেয়া টমাস ওদোয়ো ও এলিজাহ ওটিয়েনোই যা একটু সফল। বাকিদের একরকম ব্যর্থই বলা যায়।
ইতিহাস ও সা
bdnews24