বোলাররা তাদের দায়িত্ব ঠিকভাবেই পালন করেছেন। ইংল্যান্ডের ইনিংস মোটামুটি অল্প রানেই বেঁধে ফেলেছেন তারা। এখন ব্যাটসম্যানরা তাদের কাজ ঠিকভাবে করলেই হয়। তাহলেই জয়ের লক্ষ্যে পৌঁছে যাবে বাংলাদেশ।
আগের ম্যাচে বাংলাদেশ যে মাত্র ৫৮ রানে অলআউট হয়েছিল, এ দিনের খেলা দেখে তা মনেই হয়নি। আমার মনে হয়, বাংলাদেশ ভালোভাবেই ফিরে এসেছে। আর তা সম্ভব হয়েছে বোলারদের কল্যাণে।
ইংল্যান্ডের দুর্দান্ত ব্যাটিং লাইন-আপের বিপক্ষে বাংলাদেশ বোলাররা অসাধারণ বল করেছেন। স্পিনাররা উইকেট বেশি পেলেও পেসারদের কৃতিত্ব খাটো করে দেখার অবকাশ নেই।
শুধু বোলিং নয়, বাংলাদেশের ফিল্ডিংও ভালো হয়েছে এদিন।
এখন ব্যাটসম্যানদের কাজ হবে ধরে ধরে খেলা। তাহলেই জয়ের লক্ষে পৌঁছানো সম্ভব। বিশেষ করে তামিম ইকবালকে একটু সুস্থির হয়ে খেলতে হবে।
ইংলিশ বোলারদের লক্ষ্যই থাকবে তামিমের উইকেটটি দ্রুত তুলে নেওয়া। তিনি যদি এ ম্যাচে একজন পরিণত ব্যাটসম্যানের ভূমিকা পালন করতে পারেন, তাহলে জয়টা সহজ হবে।
সেইসঙ্গে দলের অন্য ব্যাটসম্যানদেরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/জেকে/১৮৫৮ ঘ.
bdnews24