ভারতের এ জয় একেবারে সহজে আসেনি। নেদারল্যান্ডসের মতো দুর্বল দলও ভারতীয়দের অসাধারণ ব্যাটিং লাইনআপকে চাপে ফেলে দিয়েছিল। যদিও শেষ পর্যন্ত ভারতই জিতেছে।
আমার মনে হয়েছে, ভারত একটু বেশি চাপ নিয়ে খেলেছে। ১০০ কোটি মানুষের দেশ ভারত। তাদের একটু চাপে থাকাই স্বাভাবিক।
তাছাড়া ৮০ থেকে ৯৯ রানের মধ্যে দ্রুত তিনটি উইকেট হারিয়ে একটু বেকায়দায় পড়ে যায় ভারত। এ কারণেই মাঝখানে একটু বুঝেশুনে ব্যাট করতে হয়েছে তাদের।
নেদারল্যান্ডসের বোলাররা ভারতের জয়কে বিলম্বিত করলেও শেষ পর্যন্ত বাঁধা হয়ে উঠতে পারেনি।
এদিন ভারতীয় বোলাররা অসাধারণ খেলেছেন। নেদারল্যান্ডসকে মাত্র ১৮৯ রানে আটকে দিতে পেরেছেন তাার। জহির খান, যুবরাজ সিং ও পিযুশ চাওলা বল হাতে দারুণ সফলতা দেখিয়েছেন।
তবে যুবরাজ সিং বিশেষ প্রশংসার দাবি রাখেন। টানা দ্বিতীয় ম্যাচে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে দলকে জয় পাইয়ে দিয়েছেন তিনি। আগের ম্যাচেও হাফ সেঞ্চুরির পাশাপাশি ৫ উইকেট নিয়েছিলেন তিনি। বুধবারও হাফ সেঞ্চুরি করেছেন; বল হাতে পেয়েছেন দুটি উইকেট।
সব মিলিয়ে যোগ্য দল হিসেবেই জয় পেয়েছে ভারত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/জেকে/২২৪১ ঘ.
bdnews24