২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার চাই নিশ্চয়তা, টিকে থাকার লড়াই জিম্বাবুয়ের

কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্ন টিকিয়ে রাখার লড়াইয়ে বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে জিম্বাবুয়ে। ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে চায় শ্রীলঙ্কাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2011, 01:37 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ঢাকা, মার্চ ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্ন টিকিয়ে রাখার লড়াইয়ে বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে জিম্বাবুয়ে। ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে চায় শ্রীলঙ্কাও। পাল্লেকেলেতে নিজেদের পঞ্চম খেলায় জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে শ্রীলঙ্কা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩ টায়। নিজেদের মাটিতে এখন পর্যন্ত জিম্বাবুয়ের কাছে হারেনি শ্রীলঙ্কা। এর আগের চার খেলায় ৫ পয়েন্ট নিয়ে 'বি' গ্র"পের পয়েন্ট তালিকায় ৩ নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। অন্যদিকে জিম্বাবুয়ে ৩ খেলায় ২ পয়েন্ট নিয়ে রয়েছে পঞ্চম স্থানে। বিশ্বকাপে নিজেদের প্রথম খেলায় শ্রীলঙ্কা ২১০ রানে হারায় কানাডাকে। পরের খেলায় পাকিস্তানের কাছে হারে ১১ রানে। তৃতীয় খেলায় কেনিয়ার বিপক্ষে জেতে ৯ উইকেটে। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা চতুর্থ ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। অন্যদিকে জিম্বাবুয়ে প্রথম খেলায় অস্ট্রেলিয়ার কাছে হারে ৯১ রানে। পরের খেলায় কানাডার বিপক্ষে জেতে ১৭৫ রানে। তৃতীয় খেলায় নিউজিল্যান্ডের কাছে হারে ১০ উইকেটে। একদিনের ক্রিকেটে ৪৬ বার মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। এর মধ্যে ৩৮ খেলায় জিতেছে শ্রীলঙ্কা। জিম্বাবুয়ের জয় ৭ খেলায়। ফল আসেনি ১ খেলায়। ২০০০ সাল থেকে এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ২টি খেলায় জিতেছে জিম্বাবুয়ে। হেরেছে ২৩টিকে। তবে সর্বশেষ জয়টি হতে পারে তাদের জন্য আশা জাগানিয়া। ২০১০ সালে হারারেতে ৮ উইকেটের বড় জয় পায় জিম্বাবুয়ে। তবে ওই খেলায় শ্রীলঙ্কার নিয়মিত সদস্যদের অনেকেই বিশ্রামে ছিলেন। দেশের মাটিতে শ্রীলঙ্কা যে কোনো দলকে গুড়িয়ে দেয়ার ক্ষমতা রাখে। দলটির বোলিং লাইনআপ যেমন বৈচিত্র্যময় তেমনি শক্তিশালী। লাসিথ মালিঙ্গা, নুয়ান কুলাসেকারা, অ্যাঞ্জেলো ম্যাথিউস স্পিন সহায়ক পিচেও কার্যকর। বিশেষ করে মালিঙ্গা। চোটের কারণে বিশ্বকাপের প্রথম দুই খেলায় মাঠে নামেননি তিনি। তৃতীয়টিতে নেমেই গড়েছেন ইতিহাস। প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে দুটি হ্যাট্রিকের মালিক মালিঙ্গার কথা তো আলাদা করেই ভাবতে হবে জিম্বাবুয়েকে। আর স্পিন জাদুকর মুত্তিয়া মুরালিধরনসহ অজন্তা মেন্ডিস ও রঙ্গনা হেরাথকে নিয়ে শ্রীলঙ্কার স্পিন আক্রমণও শক্তিশালী। তিলকারাতে