ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেনিয়া ও কানাডা দুটিই প্রায় সমশক্তির দল। তাই জিততে পারে যে কোনো দলই, যদিও অভিজ্ঞতার বিচারে কিছুটা এগিয়ে কেনিয়া।
কেনিয়া দলে দু'একজন ভালো মানের ক্রিকেটার এখনো রয়েছেন। যারা হয়তো আজকের খেলায় দলকে এগিয়ে দিতে পারেন।
তবে কেনিয়া এখন আর সেই আগের মতো নেই। তাই কানাডার সঙ্গে তাদের খুব বেশি এগিয়ে রাখা যায় না। ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আমার ধারণা।
কানাডা আগের খেলায় পাকিস্তানের মতো শক্তিশালী দলের ভিত নাড়িয়ে দিয়েছিলো। জিততে না পারলেও মাত্র ১৮৪ রানে আটকে দিয়েছিলো তারা পাকিস্তানকে।
তাই কানাডা এখন দারুণ ফর্মে আছে। তাছাড়া শক্তি ও সামর্থ্যরে কোনো অংশে পিছিয়ে নেই তারা কেনিয়ার চেয়ে।
তাই ছোট দুই দলের এই খেলায় যে দল তুলনামূলক ভালো খেলবে, জয় তুলে নেবে তারাই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এমআই/১০০০ ঘ.
bdnews24