২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অলক কাপালীর কলামইংল্যান্ডের জয়টাকে অবিশ্বাস্য বলব

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এতো অল্প রান করেও জিতেছে ইংল্যান্ড, তাকে আমি অবিশ্বাস্যই বলব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2011, 06:00 PM

Updated : 24 Aug 2022, 02:38 PM

ঢাকা, মার্চ ৬ (বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকম)- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এতো অল্প রান করেও জিতেছে ইংল্যান্ড, তাকে আমি অবিশ্বাস্যই বলব। আয়ারল্যান্ডের কাছে হেরে তারা অনেটাই ব্যাকফুটে ছিল। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এখন যেন হালে পানি ফিরে পেলো তারা। এক সময় মনে হয়েছিল ইংল্যান্ড প্রথম রাউন্ড থেকে বিদায় নেবে। এদিনের জয়ে তারা ভালোভাবেই ফিরে এসছে। তারা যে বোলিংয়েও খুব একটা দুর্বল নয়, এদিন তার প্রমাণ দিয়েছে তারা ভালোভাইে। আগের খেলাগুলোতে দক্ষিণ আফ্রিকা যে অসাধারণ ক্রিকেট খেলেছে তাতে তারাই এগিয়ে ছিল। কিন্তু ইংল্যান্ডের দুর্দান্ত বোলিংয়ের কাছে তারা পেরে ওঠেনি শেষ পর্যন্ত। এর জন্য বিশেষভাবে প্রশংসা পেতেই পারে ইংল্যান্ড বোলার স্টুয়ার্ট ব্রড। তিনি ১৫ রানে ৪ উইকেট তুলে নিয়ে মূলত আফ্রিকার ব্যাটিংয়ের ধস নামিয়েছেন। গ্রায়েম সোয়ান ২৯ রানে ১ উইকেট নিলেও অসাধারণ বোলিং করেছেন এদিন। আমি বলব দিনটি বোলারদেরই ছিল। পুরো খেলা দেখলে বোঝা যাবে কোনো দলের ব্যাটসম্যানই খুব একটা সুবিধা করতে পারেনি। ভারত ও আয়ারল্যান্ড ম্যাচ ভারতের মতো দলের বিপক্ষে আয়ারর‌্যান্ড খুব একটা সুবিধা করতে পারবে না বলে বিশ্বাস ছিল আমার আগে থেকেই। বড়জোর একটু প্রতিদ্বন্দ্বিতা দেখাতে পারে। শেষ পর্যন্ত তাই হয়েছে। তারচেয়ে বড় কথা অঘটন সবসময় হয় না। তা কালেভাদ্রে হয়ে থাকে। তবে আয়ারল্যান্ড প্রশংসা পেতেই পারে। তারা দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়েছে। বিশাল ব্যাটিং বহরের দল ভারতকে তারা কাঁপিয়ে দিয়েছে। এবারের বিশ্বকাপের আবিষ্কার আয়ারল্যান্ড। তারা প্রত্যেক ম্যাচেই ধারাবাহিকভাবে ভালো করেছে। বাংলাদেশের কাছে হারলেও দারুণ লাড়াই করেছে। আর ইংল্যান্ডকে হারিয়ে রীতিমতো অঘটনের জন্ম দিয়েছে। এদিন অবশ্য ভারতীয় বোলাররা ভালো করেছে। আয়রাল্যান্ডকে স্বল্প স্কোরের মধ্যে আটকে দিয়েছে। কিন্তু আয়ারল্যান্ড নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ভারতীয় ব্যাটসম্যানদের অনেক বেশি লড়াই লড়াই করতে দেখা গেছে। শেষদিকে অবশ্য ইউসুফ পঠানোর ঝড়ো ব্যাটিং ম্যাচটাকে আরও সহজ করে দেয়। বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকম/এমএইচ/২৩৫৭ ঘ.