২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আয়ারল্যান্ডের বিপক্ষে সতর্ক ভারত

ইংল্যান্ডকে হারিয়ে চমক দেখানো আয়ারল্যান্ডের বিপক্ষে খেলার আগে সতর্ক রয়েছে শিরোপাপ্রত্যাশী ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2011, 01:29 PM

Updated : 24 Aug 2022, 02:38 PM

ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংল্যান্ডকে হারিয়ে চমক দেখানো আয়ারল্যান্ডের বিপক্ষে খেলার আগে সতর্ক রয়েছে শিরোপাপ্রত্যাশী ভারত। বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের তৃতীয় খেলায় রোববার ব্যাঙ্গালোরে নামছে 'বি' গ্র"পের দল দুটি। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়। বিশ্বকাপে নিজেদের প্রথম খেলায় ভারত বাংলাদেশের বিপক্ষে জেতে ৮৭ রানে। পরের খেলায় ইংল্যান্ডের সঙ্গে তাদের খেলা টাই করে। অন্যদিকে আয়ারল্যান্ড নিজেদের প্রথম খেলায় বাংলাদেশের বিপক্ষে ২৭ রানে হারলেও পরের খেলায় ইংল্যান্ডকে হারিয়ে চমক দেখায়। এর আগে ২০০৭ সালে বেলফাস্টে দুই দলের একমাত্র খেলায় আয়ারল্যান্ডকে হারায় ৯ উইকেটে হারিয়েছিলো ভারত। ভারত ও আয়ারল্যান্ড নিজেদের তৃতীয় খেলায় মাঠে নামার আগে রয়েছে দু রকম মেজাজে। দুদলেরই শেষ খেলার প্রতিপক্ষ ছিলো ইংল্যান্ড। ওই দুই খেলার ফলাফল বি গ্র"পের হিসেব নিকেশ অনেকটাই পাল্টে দিয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে ৩৩৮ রান করেও জেতা হয়নি ভারতের। শেষ পর্যন্ত 'টাই'য়ে মুখরক্ষা হলেও দলের বোলিং দুর্বলতা নিয়ে উঠেছে আলোচনার ঝড়। ভারতের বোলিং নিয়ে দলটির সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট বোদ্ধারা নানা মত দিয়ে আসছেন। ভারত দলে কেউ চান তিন পেসার ও দুই স্পিনার, কেউবা চান দুই জন করে পেসার ও স্পিনার খেলানো হোক। জহির খান, মুনাফ প্যাটেলের সঙ্গী কে হবেন সে নিয়েও প্রশ্ন রয়েছে। প্রশ্ন রয়েছে হরভজনের সঙ্গে পিযুষ চাওলা, নাকি রবিচন্দ্রন অশ্বিন কাকে খেলোনো উচিৎ, সে নিয়েও। বিশ্বকাপের আগে ভারত দলে নিয়েমিত ছিলেন অশ্বিন। ইংল্যান্ডের বিপক্ষে বোলারদের ছন্নছাড়া দশা দেখার পর তাকে দলে নেওয়ার জন্যও রব রয়েছে। অনিয়মিত বোলার ইউসুফ পাঠান, যুবরাজ সিংকে দিয়ে ১০ ওভার করে বল করালে একজন বাড়তি পেসার কিংবা ব্যাটসম্যান খেলানোর সুযোগ পেতে পারে ভারত। দলটির ওপরের সারির ব্যাটসম্যানরা রানেই আছেন। তবে পরের সারির ব্যাটসম্যানদের নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ভালো ভিত পাওয়ার পরেও সেভাবে ঝড় তুলতে পারছেন না তারা। তবে মহেন্দ্র সিং ধোনি, ইউসুফ পাঠানের মতো ব্যাটসম্যান নিচের দিকে থাকায় ভারতের ব্যাটিং লাইন আপের গভীরতা বেড়েছে অনেকটা। এর বিপরীতি রূপকথার জয়ের পর 'জায়ান্ট কিলার' আয়ারল্যান্ড রয়েছে ফুরফুরে মেজাজে। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে খেলার অভিজ্ঞতা দলটিকে বিপজ্জনক প্রতিপক্ষে পরিণত করেছে। সুযোগ পেলে উইলিয়াম পোর্টারফিল্ড, নিল ও'ব্রায়েন, কেভিন ও'ব্রায়েন, এড জয়েস খেলতে পারেন বড় ইনিংস। ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের দ্রুততম শতরানের পর কেভিনকে নিয়ে আলাদাভাবে ভাবতে বাধ্য যে কোনো দল। তবে অন্যরাও প্রয়োজনে খেলতে পারেন ঝড়ো ইনিংস। ইংল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশকে বিশ্বকাপে হারানোর অভিজ্ঞতা তাদের রয়েছে। ভারতের বিপক্ষে সুযোগ পেলে এর পুনরাবৃত্তি ঘটানোর সামর্থ্য আয়ারল্যান্ডের রয়েছে। আয়ারল্যান্ডের মূল শক্তি দলটির অলরাউন্ডাররা। বেশ কয়েকজন অলরাউন্ডার থাকায় পোর্টারফিল্ডের সামনে বোলিং নিয়ে ভাবার সুযোগ থাকে অনেক বেশি। প্রয়োজনে চার জন করে পেসার ও স্পিনার ব্যবহার করতে পারেন তিনি। এটা দলটির শক্তিতে দারুণ ভারসাম্য এনে দিয়েছে। রোববার আরেকটি 'রূপকথা'র প্রতিশ্র"তি দিচ্ছে আয়ারল্যান্ড। তবে অঘটন এড়াতে সতর্ক ভারত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এমআই/১৯১০ ঘ.