ঢাকা, মার্চ ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃষ্টির কারণে 'এ' গ্র"পের শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ফলে উভয় দলই এক পয়েন্ট করে পেয়েছে। ছয় পয়েন্ট নিয়ে এই গ্র"পের শীর্ষ দল পাকিস্তান। শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া উভয় দল পাঁচ পয়েন্ট করে পেলেও অস্ট্রেলিয়া এক ম্যাচ কম খেলেছে।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শনিবার বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে অধিনায়ক কুমার সাঙ্গাকারার অর্ধ-শতকের সুবাদে ৩২ ওভার ৫ বলে ৩ উইকেটে ১৪৬ রান করে শ্রীলঙ্কা। এর পরপরই বৃষ্টি নামায় খেলা বন্ধ হয়ে যায়।
প্রায় আড়াই ঘন্টা পরও বৃষ্টি না থামায় আম্বায়াররা খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।
কুমার সাঙ্গাকারা ৭৩ ও থিলান সামারাবীরা ৩৪ রানে অপরাজিত ছিলেন।
১৯৯৬ ও ২০০৭ সালের বিশ্বকাপের চূড়ান্ত খেলায় মুখোমুখি হয়েছিল এই দু'টি দল।
বিশ্বকাপে নিজেদের প্রথম খেলায় শ্রীলঙ্কা কানাডার বিপক্ষে জেতে ২১০ রানে। পরের খেলায় পাকিস্তানের কাছে হারে ১১ রানে। তৃতীয় খেলায় কেনিয়ার বিপক্ষে জেতে ৯ উইকেটে।
অস্ট্রেলিয়া নিজেদের প্রথম খেলায় জিম্বাবুয়ের বিপক্ষে জেতে ৯১ রানে। পরের খেলায় নিউজিল্যান্ডকে হারায় ৭ উইকেটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০৩৮ ঘ.
bdnews24