ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীলঙ্কা এগিয়ে স্পিন বোলিংয়ে, অন্যদিকে অস্ট্রেলিয়া পেস বোলিং নির্ভর দল। দুই ধরনের বোলিং শক্তির কারা জিতবে, সেটাই এখন দেখার বিষয়।
তবে লড়াইটা যে উপভোগ্য হবে, তা বলার অপেক্ষা রাখে না। কারণ দুই দলই বিশ্বকাপের টপ ফেভারিট দল। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- কোথায়ও ঘাটতি নেই কারো।
এ দুই দলের লড়াই নিয়ে আগাম মন্তব্য করা দুরূহ। যে দল তূলনামূলক ভালো খেলবে, জয় তাদেরই ঘরে যাবে।
অস্ট্রেলিয়া গত দুই খেলার দুটিতেই জিতেছে। আর শ্রীলঙ্কা তিন খেলার দুটিতে। তারা পাকিস্তানের কাছে হারলেও খুব একটা খারাপ খেলেনি। দুই দলই ভালো ফর্মে আছে।
শ্রীলঙ্কা খেলবে নিজেদের মাটিতে। হোম কন্ডিশনের সুবিধাটা পাবে তারা। যা তাদের কিছুটা হলেও এগিয়ে রাখবে।
আর অস্ট্রেলিয়া গত দুটি ম্যাচে মাইক হাসির মতো নির্ভরযোগ্য ব্যাটসম্যানের অভাব বুঝতে দেয়নি। তার মানে, খুব একটা চোখে পড়ার মতো নয় তাদের দুর্বলতাগুলো।
শ্রীলঙ্কার ব্যাটিং লাইনও অসাধারণ। কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, তিলকরতে
bdnews24