২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অলক কাপালীর কলামবাংলাদেশই এগিয়ে থাকবে

ওয়ানডে র‌্যাংকিংয়েও ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। হিসেব অনুযায়ী শুক্রবারের ম্যাচে বাংলাদেশই ফেভারিট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2011, 06:45 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়ানডে র‌্যাংকিংয়েও ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। হিসেব অনুযায়ী শুক্রবারের ম্যাচে বাংলাদেশই ফেভারিট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমিও বাংলাদেশকে এগিয়ে রাখবো। আমার ধারণা, সামর্থ্যরে পুরোটা দিতে পারলে বাংলাদেশই জিতবে। আর কোয়ার্টার ফাইনালে উঠতে হলে বাংলাদেশকে জিততেই হবে। সে ক্ষেত্রে কোনো বিভাগেই এক বিন্দু খারাপ করলে চলবে না। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং বিভাগের দিকে তাকালেই দেখতে পাবেন- মারকুটে কয়েকজন ব্যাটসম্যান রয়েছেন ওই দলে। ক্রিস গেইল, কিয়েরন পোলার্ড ও ড্যারেন ব্রাভোরা স্বরূপে থাকলে যে কোনো দলের জন্যই তা হয়ে ওঠে বিপদজনক। আর ওয়েস্ট ইন্ডিজের বোলিংও কোনো অংশে দুর্বল নয়। কেমার রোচ আগের ম্যাচে হ্যাট্রিক করে ফর্মের তুঙ্গে রয়েছেন। তাই সামর্থ্যরে বিবেচনায় ওয়েস্ট ইন্ডিজকে কিছু ক্ষেত্রে এগিয়ে রাখবো আমি। তবে বাংলাদেশ এগিয়ে থাকবে নিজেদের মাটিতে খেলছে বলে। তাছাড়া দলে আছেন কয়েকজন ভালো স্পিনার। যাদের বোলিংয়ের গুণে আগের ম্যাচে অল্প রান করেও জয় তুলে নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের স্পিন আক্রমণের নেতৃত্বে আছেন আব্দুর রাজ্জাক। এ ছাড়া আধিনায়ক সাকিব আল হাসান, মোহাম্মদ আশরাফুল, নাঈম ইসলাম ও মাহমুদুল্ল