ঢাকা, মার্চ ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিতীয় পর্বে উঠার লড়াইয়ে জিততেই হবে এমন খেলায় জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে নিউজিল্যান্ড।
আহমেদাবাদে নিজেদের তৃতীয় খেলায় শুক্রবার মাঠে নামছে নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০ টায়।
নিজেদের প্রথম খেলায় নিউজিল্যান্ড কেনিয়ার বিপক্ষে জেতে ১০ উইকেটে। পরের খেলায় অস্ট্রেলিয়ার কাছে হারে ৭ উইকেটে।
অন্যদিকে জিম্বাবুয়ে প্রথম খেলায় অস্ট্রেলিয়ার কাছে হারে ৯১ রানে। পরের খেলায় কানাডার বিপক্ষে জেতে ১৭৫ রানে।
একটা সময় পর্যন্ত জিম্বাবুয়ে নিউজিল্যান্ডের কাছে পাত্তা না পেলেও শেষের দিকে তাদের সঙ্গে সমানে সমানে লড়ছিলো জিম্বাবুয়ে।
এর আগে মোট ২৮ বার খেলেছে নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ে। নিউজিল্যান্ড জিতেছে ১৯ খেলায়। জিম্বাবুয়ের জয় ৭ খেলায়। এছাড়া ১টি খেলা টাই হয়েছে, অপর একটি খেলা পরিত্যক্ত হয়।
দুই দল শেষ খেলে ২০০৫ সালের আগস্টে। শেষ দুটি দ্বি-পাক্ষিক এক দিনের সিরিজ খেলে ২০০০ ও ২০০১ সালে। ওই দুই সিরিজই ২-১ ব্যবধানে জেতে জিম্বাবুয়ে। তবে তার পর থেকে আর নিউজিল্যান্ডের বিপক্ষে জেতা হয়নি তাদের।
একদিনের ক্রিকেটে খুব বাজে সময় পার করছে নিউজিল্যান্ড। উপমহাদেশে এসে নিজেদের ছায়া হয়ে আছে তারা। কেনিয়ার বিপক্ষে পাওয়া জয়টিই সা
bdnews24