ঢাকা, মার্চ ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কানাডার বিপক্ষে নিজেদের তৃতীয় খেলায় ব্যাট করতে নেমে ৪৩ ওভারে ১৮৪ রানে গুটিয়ে গেছে পাকিস্তান।
১৯ রানের মধ্যে শেষ ৫ ব্যাটসম্যান মিসবাহ-উল-হক (৩৭), শহীদ আফ্রিদি (২০), আব্দুল রাজ্জাক (৮) ওয়াহাব রিয়াজ (০) ও সাঈদ আজমল (০) সাজঘরে ফিরলে ৭ ওভার বাকি থাকতেই শেষ হয় পাকিস্তানের ইনিংস। এর মধ্যে শেষ ৪ রানে ৪ উইকেট হারায় পাকিস্তান।
২ রানে অপরাজিত থাকেন উমর গুল।
এর আগে উমর আকমল ও মিসবাহ ৫ম উইকেট জুটিতে ৭৩ রান সংগ্রহ করে দলকে আরো বড় বিপদের হাত থেকে রক্ষা করেন। তবে বালাজি রাওয়ের বলে এলবিডব্লিউ হয়ে উমর (৪৮) সাজঘরে ফিরলে আবার বিপদে পড়ে পাকিস্তান। পরের দিকের ব্যাটসম্যানদের ব্যর্থতায় বিপদ আর কাটেনি দলটির।
এর আগে ১৬ তম ওভারের ৩য় বলে দলীয় ৬৭ রানে রিজওয়ান চিমার বলে নিতিশ কুমারের হাতে ক্যাচ দিয়ে ৪র্থ ব্যাটসম্যান হিসেবে আউট হন কামরান আকমল (১৬)।
হারভির বিদ্বানের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন ইউনুস খান (৬)। এর আগে উদ্বোধনী ব্যাটসম্যন আহমেদ শেহজাদকেও (১২) ফেরান তিনি। দলীয় ৪২ রানে সাজঘরে ফেরেন শেহজাদ।
এর আগে দলীয় ১৬ রানে হেনরি ওসিন্দের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরেন মোহাম্মদ হাফিজ (১১)।
কানাডার পক্ষে বিদ্বান ৩৫ রানে নেন ৩ উইকেট।
এর আগে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক আফ্রিদি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮২৭ ঘ.
bdnews24