ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের খেলায় শ্রীলঙ্কাকে হারিয়ে এমনিতেই ফুরফুরে মেজাজে পাকিস্তান। তাই কানাডার মতো দুর্বল দলের সাধ্য নেই তাদের রুখে দেওয়ার। অন্য খেলায় নেদারল্যান্ডসেরও সাধ্য নেই দক্ষিণ আফ্রিকাকে হারানোর।
যদি কোন অঘটন না ঘটে, আমার বিশ্বাস কানাডার বিপক্ষে পাকিস্তান অনায়াসেই জয় তুলে নেবে।
পাকিস্তানের বর্তমান দলটির দিকে তাকিয়ে দেখুন, ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই খেলোয়াড়রা ফর্মের তুঙ্গে আছেন। বিশেষ করে দলটির মিডেল অর্ডার ব্যাটসম্যানরা অসাধারণ খেলেছে গত দুটি ম্যাচে। কানাডার দুর্বল বোলিংয়ের বিপক্ষে তারা আরও ভালো করবে।
আর বোলিংয়েও আছেন অসাধারণ কিছু খেলোয়াড়। অধিনায়ক শহিদ আফ্রিদী গত দুই খেলায় ৯ উইকেট তুলে নিয়ে দারুণ ফর্মে আছেন। এছাড়া দলে আছেন শোয়েব আখতার ও উমর গুলের মতো বোলার। তাই তাদের বিপক্ষে বড় স্কোর করাও কঠিন কাজ।
সব মিলিয়ে পাকিস্তান এগিয়ে থাকবে এবং সহজেই জিতবে বলে আমার ধারণা।
দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস
নেদারল্যান্ডসের বিপক্ষে শধু এগিয়েই নয়, এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকা তাই সহজেই জয় পাবে নেদারল্যান্ডেসের বিপক্ষে।
তাছাড়া নেদারল্যান্ডসের এমন কোনো খেলোয়াড় নেই, যার একার পক্ষে সম্ভব হবে একটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া।
আর দক্ষিণ আফ্রিকা দলে আছেন অসাধারণ কিছু খেলোয়াড়। আর দু'একজন খেলোয়াড় বাদ দিলে দলটির অধিকাংশ খেলোয়াড় দীর্ঘদিন একসঙ্গে খেলছে। তাই তাদের মধ্যে বোঝাপড়াও খুবই ভালো।
তাই আমার মনে হয় না, নেদারল্যান্ডস তেমন চমক দেখাতে পারবে তাদের বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এমআই/০৯৫০ ঘ.
bdnews24