২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অলক কাপালীর কলামইংল্যান্ড জিতবে সহজেই

আয়ারল্যান্ড-ইংল্যান্ড খেলাটি এক তরফা হবে বলেই আমার বিশ্বাস। ইংলিশদের সঙ্গে কুলিয়ে উঠতে পারবে না আইরিশরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2011, 03:19 AM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আয়ারল্যান্ড-ইংল্যান্ড খেলাটি এক তরফা হবে বলেই আমার বিশ্বাস। ইংলিশদের সঙ্গে কুলিয়ে উঠতে পারবে না আইরিশরা। আগের ম্যাচে ভারতের সঙ্গে টাই করে ইংল্যান্ডের খেলোয়াড়রা এখন অনেকটাই চাঙা। ৩৩৮ রানের জবাবে খেলতে নেমে ম্যাচটা টাই করাটা আসলে অসাধ্য সাধন। তাদের প্রত্যেক খেলোয়াড়ই এখন আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছেন। বিশেষ করে ব্যাটসম্যানরা আছেন দারুণ ফর্মে। তাই এ ম্যাচে অঘটন হওয়ার কোনো সম্ভাবনাই নেই। ইংল্যান্ড বোলিংয়ের শক্তি দিক হচ্ছে পেস আক্রমণ। আমার ধারণা, আয়ারল্যান্ডের বিপক্ষে একজন স্পিনার বেশি খেলাবে তারা। তার কারণ হচ্ছে, আয়ারল্যান্ড ব্যাটম্যানরা স্পিনে খুবই দুর্বল। তাছাড়া এ উপমহাদেশের উইকেটে স্পিনাররা একটু বেশি সুবিধা পায়। আয়ারল্যান্ড আগের ম্যাচে বাংলাদেশের সঙ্গে যে প্রতিদ্বন্দ্বিতা দেখিয়েছিলো, এদিন তেমন কিছু করতে পারবে না। ইংল্যান্ডের সঙ্গে কুলিয়ে ওাঠার সামর্থ্যও নেই তাদের। তবে একটা বিষয় হচ্ছে, আয়ারল্যান্ডের অনেক খেলোয়াড়ই কাউন্টি ক্রিকেটে খেলে থাকেন। ইংলিশ খেলোয়াড়দের সম্পর্কে তাদের অনেক বেশি জানাশোনা। সে বিবেচনায় যদি কিছু প্রতিদ্বন্দ্বিতা দেখাতে পারেন তারা। আর ইংল্যান্ডের যদি খারাপ দিন যায়, তাহলে হয়তো অন্যরকম কিছু হতে পারে। আমার মনে হয়, এমনিতে অঘটনের সম্ভাবনা খুবই কম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এমআই/০৯১০ ঘ.