ঢাকা, মার্চ ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পায়ে চোট পাওয়ায় বাঁ-হাতি স্পিনার আব্দুর রেহমান পাকিস্তানের পরের খেলায় কানাডার বিপক্ষে মাঠে নামতে পারছেন না।
খেলা হবে কলম্বোয় বৃহস্পতিবার।
এর আগে শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ১ উইকেট নেন রেহমান ৬৩ রানে। খেলায় পাকিস্তান জেতে ১১ রানে।
দলের ম্যানেজার ইন্তিখাব আলাম জানান, শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিং করার সময় চোট পান রেহমান। এ জন্য তাকে পাঁচদিন মাঠের বাইরে থাকতে হবে।
এতে কপাল খুলে গেছে অফ-স্পিনার সাঈদ আজমলের। কানাডার বিপক্ষে তাকে দেখা যেতে পারে মাঠে। এ পর্যন্ত দর্শক হয়ে আছেন আজমল, ওয়াহাব রিয়াজ ও জুনায়েদ খান।
মিসবাহ উল হক আহত হলেও তা গুরুতর কিছু নয়। তারপরও কানাডার বিপক্ষে তাকে নাও খেলানো হতে পারে। সেক্ষেত্রে মাঠে দেখা যেতে পারে আসাদ শফিককে।
এবারের বিশ্বকাপ ভালোই কাটছে মিসবাহর। শ্রীলঙ্কার বিপক্ষে করেছেন ৯১ বলে ৮৩ রান। আর কেনিয়ার বিপক্ষে ৬৫।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮২৩ ঘ.
bdnews24