২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অলক কাপালীর কলামকেনিয়ার ওপর চড়াও হবে শ্রীলঙ্কা

বিশ্বকাপের অন্যতম ফেভারিট শ্রীলঙ্কা আগের খেলায় পাকিস্তানের কাছে হেরে যেন তুষের আগুনে জ্বলছে। কেনিয়ার মতো দুর্বল দলকে পেয়ে তারা যে জ্বালাটা মেটাবে বলে আমার বিশ্বাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2011, 04:12 AM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপের অন্যতম ফেভারিট শ্রীলঙ্কা আগের খেলায় পাকিস্তানের কাছে হেরে যেন তুষের আগুনে জ্বলছে। কেনিয়ার মতো দুর্বল দলকে পেয়ে তারা যে জ্বালাটা মেটাবে বলে আমার বিশ্বাস। আমার ধারণা, শ্রীলঙ্কা অনায়াসেই জয় তুলে নেবে এ খেলায়। আর কেনিয়ার মতো দলের সে শক্তি নেইও তাদের বাধা দেওয়ার। এক সময় আমরা কেনিয়াকে দেখেছি সেমিফাইনালে খেলতে। সে দলটির দু'একজন খেলোয়াড় থাকলেও দলটির অবস্থা সেই আগের মতো নেই। শক্তির বিচারে শ্রীলঙ্কা এগিয়ে থাকবে, তা আর বলার অপেক্ষা রাখে না। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোথাও তাদের দুর্বলতা চোখে পড়ার মতো নয়। এ খেলায় দেখা যেতে পারে পেস বোলার লাসিথ মালিঙ্গাকে। চোটের কারণে গত দুটি খেলায় তাকে দেখা যায়নি। আত্মবিশ্বাস ফেরানোর জন্যই এ খেলায় তাকে নামানো হতে পারে। শ্রীলঙ্কার পরের খেলাগুলো খুবই গুরুত্বপূর্ণ। দলের সব খেলোয়াড়ই চাইবে এ খেলা দিয়ে নিজেদের চাঙা করে নিতে, যার রেশ থাকবে পরের খেলাগুলোতেও। তাছাড়া মুত্তিয়া মুরালিধরন গত দুটি খেলায় খুব একটা ভালো করতে পারেননি। তিনিও চাইবেন এ খেলা দিয়ে নিজের ফর্ম ফিরে পেতে। সব মিলিয়ে শ্রীলঙ্কা এ খেলায় পুরো প্রাধান্য দেখাবে বলে আমার বিশ্বাস। কেনিয়ার সেই সামর্থ্য নেই তাদের আটকানোর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এমআই/১০০০ ঘ.