ওয়েস্ট ইন্ডিজ এতোবড় স্কোর গড়েছে, যে নেদারল্যান্ডসের মতো দুর্বল দল কুলিয়ে উঠতে পারেনি।
বলা যায়, ওয়েস্ট ইন্ডিজের পাহাড়সম স্কোরের নিচে চাপা পড়েছে নেদারল্যান্ডস।
এ ম্যাচ দিয়েই ওয়েস্ট ইন্ডিজের প্রত্যেক ব্যাটম্যান ফর্মে ফিরেছেন। তারা এতোটাই ভালো খেলেছেন যে, নেদারল্যান্ডস বোলাদের পক্ষে তাদের আটকানো সম্ভব ছিল না।
বিশেষ করে ক্রিস গেইল ও কিয়েরন পোলার্ড অসাধারণ ব্যাট করেছেন। এ দুজনের যে কেউ স্বরূপে থাকলে বোলাদের দিনটা খারাপই যায়।
ওয়েস্ট ইন্ডজের বোলাররাও এদিন ফর্মে ছিলেন। তাই নেদারল্যান্ডসের ব্যাসম্যানদের পক্ষে ভালো কিছু করে দেখানো সম্ভব হয়নি।
আমি বলব, এ ফল প্রত্যাশিতই ছিল।
জিম্বাবুয়ে বনাম কানাডা
প্রস্তুতি ম্যাচে কানাডা যতোটা ভালো করেছে, বিশ্বাকাপে এসে তারা লেশমাত্রও দেখা যাচ্ছে না। বিশ্বকাপের প্রথম ম্যাচের মতো দ্বিতীয় খেলাতেও তারা নিজেদের মেলে ধরতে পারেনি।
মাত্র ৭ রানে ২ উইকেট তুলে নিয়ে কানাডার বোলাররা শুরুটা দারুণ করেছিলেন। তবে পরে জিম্বাবুয়ের ব্যাটম্যানদের দৃঢ়তায় তারা আর পেরে ওঠেননি।
তাতেন্দু তাইবু ও শন এরভিন দুজনেই অসাধারণ ব্যাট করে জিম্বাবুয়ের জন্য একটি চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়ে দিয়েছেন।
কানাডার ব্যাটসম্যানদের পক্ষে এতোবড় স্কোর টপকানো সম্ভব হয়নি। বরং তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তাদের ব্যাটিং লাইন।
এই ম্যাচ দিয়ে জিম্বাবুয়ের খেলোয়াড়রা হালে পানি ফিরে পেয়েছেন। এ জয় তাদের পরবর্তী ম্যাচের জন্য আত্মবিশ্বাস যোগাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/জেকে/২২৪৫ ঘ.
bdnews24