ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আচরণবিধি না মানার জন্য ইংল্যান্ডের ক্রিকেটার টিম ব্রেসন্যানকে তিরস্কার করা হয়েছে।
এছাড়া ভারতের বিপক্ষে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বল করতে না পারায় পুরো ইংল্যান্ড দলের জরিমানা করা হয়। খেলাটি শেষ পর্যন্ত টাই হয়। এবারের বিশ্বকাপে এটিই প্রথম টাই।
ব্রেসন্যান ৪৯তম ওভারে পিযুষ চাওলার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরার সময় ব্যাট দিয়ে স্ট্যাম্পে আঘাত করেন।
অ্যাম্পায়াররা এ কথা ম্যাচ রেফারি রোশন মহানামাকে জানান। পরে মহানামা ব্রেসন্যানকে তিরস্কার করেন।
সময়ের সঙ্গে তাল মিলিয়ে বল করতে না পারায় ইংল্যান্ডের সব ক্রিকেটারের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের জরিমানা করা হয় ২০ শতাংশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২০০৭ ঘ.
bdnews24